Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে

আন্তর্জাতিক

সিএনএন
30 April, 2025, 04:20 pm
Last modified: 30 April, 2025, 05:03 pm

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে

এভারেস্ট পর্বতে ভিড় ও দুর্ঘটনা কমাতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।
সিএনএন
30 April, 2025, 04:20 pm
Last modified: 30 April, 2025, 05:03 pm
মাউন্ট এভারেস্টে পর্বোতারোহী। ছবি: রয়টার্স

নেপালের নতুন একটি খসড়া আইন অনুযায়ী এভারেস্টে চড়তে হলে আরোহীদের এখন থেকে নেপালের অন্তত একটি ৭ হাজার মিটার উচ্চতার পর্বত জয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এভারেস্ট পর্বতে ভিড় ও দুর্ঘটনা কমাতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।

পর্যটননির্ভর দেশ নেপাল প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি অভিযাত্রী আকর্ষণ করে। তবে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনেককে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে চড়ার অনুমতি দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে দেশটি।

এতে 'ডেথ জোনে' দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অক্সিজেন স্বল্পতায় এই এলাকায় মানুষের টিকে থাকাই কঠিন। প্রতি বছর বহু দুর্ঘটনার অন্যতম কারণ এটি।

২০২৩ সালে নেপাল এভারেস্টে আরোহণের জন্য ৪৭৮টি পারমিট ইস্যু করেছিল। ওই বছর অন্তত ১২ জন অভিযাত্রী মারা যান এবং আরও পাঁচজন নিখোঁজ হন। আগের বছরও আটজন মারা যান।

প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, যেসব অভিযাত্রী নেপালের অন্তত একটি ৭ হাজার মিটার উচ্চতার পর্বতে সফলভাবে আরোহণ করেছেন, শুধুমাত্র তাদেরই এভারেস্টে আরোহণের পারমিট দেওয়া হবে।

এছাড়াও, অভিযাত্রীদের সঙ্গে থাকা 'সরদার' (স্থানীয় কর্মীদের প্রধান) ও পর্বতারোহী গাইডদেরকে অবশ্যই নেপালের নাগরিক হতে হবে।

এই খসড়া আইনটি নেপালের সংসদের উচ্চকক্ষ জাতীয় পরিষদে উত্থাপিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিলটি পাস হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে আন্তর্জাতিক অভিযাত্রা সংগঠকেরা চাইছেন কেবল নেপালের নয়, বিশ্বের যেকোনো ৭ হাজার মিটার উচ্চতার পর্বতকে এই মানদণ্ডে অন্তর্ভুক্ত করা হোক।

অস্ট্রিয়া-ভিত্তিক ফুর্টেনবাখ অ্যাডভেঞ্চার্সের অভিযাত্রী লুকাস ফুর্টেনবাখ বলেন, 'শুধু নেপালের পর্বতের শর্তটি অর্থহীন। আমি এমন পর্বতগুলোকেও অন্তর্ভুক্ত করার পক্ষে, যেগুলোর উচ্চতা ৭ হাজার মিটারের কাছাকাছি এবং প্রস্তুতির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন—আমা দাবলাম, আকনকাগুয়া, ডেনালি ইত্যাদি।'

তিনি আরও বলেন, 'এভারেস্টে অন্যান্য দেশের গাইডদের কাজ করতে দেওয়াও গুরুত্বপূর্ণ, কারণ নেপালের পর্যাপ্ত যোগ্য গাইড নেই। গাইডদের আন্তর্জাতিক মানসম্পন্ন আইএফএমজিএ (ইন্টার্ন্যাশনাল ফেডারেশন অফ মাউন্টেন গাইডস এসোসিয়েশন) সনদ থাকাটা জরুরি, তাদের জাতীয়তা যাই হোক না কেন।'

ইউএস-ভিত্তিক ম্যাডিসন মাউন্টেনিয়ারিংয়ের গ্যারেট ম্যাডিসন বলেন, 'বিশ্বের যেকোনো ৬ হাজার ৫০০ মিটার উচ্চতার পর্বতকেও এ ক্ষেত্রে গ্রহণযোগ্য মানা হলে আরও যুক্তিযুক্ত হতো।'

তথ্য অনুযায়ী, নেপালে মোট ৪০০টির বেশি পর্বত অভিযাত্রার জন্য উন্মুক্ত আছে। এর মধ্যে ৭৪টি পর্বতের উচ্চতা ৭ হাজার মিটারের বেশি। তবে এসবের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে অল্প কিছু পর্বতই।
 

Related Topics

টপ নিউজ

নেপাল / এভারেস্ট / মাউন্ট এভারেস্ট / পর্বতারোহণ / আইন / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net