Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ঢাকার পদক্ষেপের ফলে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক

দ্য হিন্দু
18 April, 2025, 03:35 pm
Last modified: 18 April, 2025, 03:35 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল 
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত

ঢাকার পদক্ষেপের ফলে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বাধা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমাদের বন্দর ও বিমানবন্দরে যে জট সৃষ্টি হয়েছে, তা আমরা দেখেছি। তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই—আমরা এই পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষ থেকে কী কী ঘটেছে, সেগুলো একবার দেখে নেওয়া উচিত।’
দ্য হিন্দু
18 April, 2025, 03:35 pm
Last modified: 18 April, 2025, 03:35 pm
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বাধা নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব মন্তব্য করেন। ছবি: পিটিআই

বাংলাদেশি পণ্যবাহী জাহাজের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের কয়েকদিন পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পূর্ববর্তী কিছু কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্তকে ব্যাখ্যা করা যেতে পারে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বাধা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমাদের বন্দর ও বিমানবন্দরে যে জট সৃষ্টি হয়েছে, তা আমরা দেখেছি। তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই—আমরা এই পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষ থেকে কী কী ঘটেছে, সেগুলো একবার দেখে নেওয়া উচিত।'

'প্রতিক্রিয়াশীল পদক্ষেপ'

ভারত বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার আগে, ঢাকার অন্তর্বর্তী সরকার ভারত সীমান্তঘেঁষা তিনটি স্থলবন্দর বন্ধ করার এবং আরেকটি স্থলবন্দরে কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্তের কারণ হিসেবে বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, এসব বন্দরে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে।

তবে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, নয়াদিল্লি এই সিদ্ধান্তগুলোকে 'প্রতিক্রিয়াশীল পদক্ষেপ' হিসেবে দেখছে এবং মনে করছে, সেগুলো নেওয়া হয়েছে 'একতরফাভাবে'।

এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি বন্ধ করলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এক সরকারি সূত্র জানিয়েছে, ভারতের ধারণা—পাকিস্তান থেকে আরও বেশি পরিমাণে আমদানি সহজ করতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় কর্মকর্তারা আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য চলাচল তদারকির জন্য 'ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট (আইআরএম)' গঠনের সিদ্ধান্তকেও তারা দেখছেন 'নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ' হিসেবে। তাদের মতে, 'এই সিদ্ধান্ত ভারত থেকে পণ্য আসার প্রক্রিয়ায় আরও দীর্ঘসূত্রতা তৈরি করবে।'

পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে ঢাকার প্রতিবাদ

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বলেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইনের বিরোধিতায় সাম্প্রতিক দাঙ্গায় বাংলাদেশি নাগরিকরা জড়িত; এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, 'মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। এই দাঙ্গায় মুসলমানদের ওপর হামলা, প্রাণহানি ও সম্পদহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।'

শফিকুল বলেন, 'সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় / ট্রান্সশিপমেন্ট / রণধীর জয়সওয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল 
  • তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net