Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করলো মিয়ানমারের বিদ্রোহীরা, পৌঁছেছে ত্রাণ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
30 March, 2025, 04:00 pm
Last modified: 30 March, 2025, 04:11 pm

Related News

  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করলো মিয়ানমারের বিদ্রোহীরা, পৌঁছেছে ত্রাণ

জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (৩০ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) সামরিক হামলা স্থগিত রাখবে।
ব্লুমবার্গ
30 March, 2025, 04:00 pm
Last modified: 30 March, 2025, 04:11 pm
মান্দালয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: এএফপি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। একই সঙ্গে, আটকে পড়া জীবিতদের উদ্ধার অভিযানও চলছে।

জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (৩০ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য পিপল'স ডিফেন্স ফোর্স (পিডিএফ) সামরিক হামলা স্থগিত রাখবে। দলটি ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'অসংখ্য ঘরবাড়ি, ভবন, প্যাগোডা, মসজিদ, মন্দির, স্কুল এবং সেতু ধসে পড়েছে। এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। অনেক মানুষ জরুরি উদ্ধার ও চিকিৎসা সহায়তার অপেক্ষায় রয়েছে।'

গত শুক্রবারে মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পে ১ হাজার ৬০০-র বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মিয়ানমারের মোট দেশজ উৎপাদনকেও (জিডিপি) ছাড়িয়ে যেতে পারে।

সাময়িক যুদ্ধবিরতির ফলে উদ্ধার তৎপরতা সহজ হতে পারে। তবে ২০২১ সাল থেকে সামরিক জান্তার নিয়ন্ত্রণাধীন মিয়ানমারে দীর্ঘদিনের গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে পুনর্গঠন প্রক্রিয়া জটিল হবার সম্ভাবনা রয়েছে।

পিডিএফ পরিচালনাকারী অং সান সু চির মিত্রদের নিয়ে গঠিত এনইউজি জানিয়েছে যে জরুরি উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য প্রাথমিকভাবে এক মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে এনইউজি নিয়ন্ত্রিত এলাকাগুলোর জন্য।

সংস্থাটি আরও বলেছে, 'আমরা সব জাতি-গোষ্ঠী ও নাগরিকদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এনইউজি ও বিপ্লবী বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করে ভূমিকম্প-আক্রান্তদের জন্য সর্বাত্মক জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান করে।'

মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে ত্রাণবাহী ফ্লাইটের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরটি মেরামত করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। এখন পর্যন্ত ভারত থেকে পাঁচটি বিমান পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১১৮ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ইউনিট। এটি মান্দালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) মিয়ানমারের জন্য প্রাথমিকভাবে ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়তা দিতে সক্রিয় হচ্ছে।

এদিকে, প্রতিবেশী থাইল্যান্ডে এখনও উদ্ধারকর্মীরা ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছেন। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পে ব্যাংককে ১৭ জন নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে।

চীন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকক গভর্নর চাদচার্ট সিট্টিপুন্ট।
 

Related Topics

টপ নিউজ

এনইউজি / মিয়ানমার ভূমিকম্প / বিদ্রোহী / ভূমিকম্প / ত্রাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net