Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৩ সুইং স্টেটে বিজয়ের পর, নেভাদা জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2024, 12:05 pm
Last modified: 06 November, 2024, 04:21 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

৩ সুইং স্টেটে বিজয়ের পর, নেভাদা জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

৭ দোদুল্যমান রাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জিতে গেছেন ট্রাম্প। অপরদিকে, নেভাদা জয়ের পথে এগুচ্ছেন ট্রাম্প, খবর বিবিসির।
টিবিএস ডেস্ক
06 November, 2024, 12:05 pm
Last modified: 06 November, 2024, 04:21 pm
২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার পর এবার নেভাদা জয়ের দিকে এগুচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়েছে, নেভাদায় বিজয়ের খবর এখনও আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও এ রাজ্যে ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। 

অপরদিকে, পেনসিলভানিয়ায় সবচেয়ে বেশি ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এ রাজ্য উভয়প্রার্থীর জন্যই খুব গুরুত্বপূর্ণ। এ রাজ্য জয়ের মাধ্যমে এ রিপাবলিকান প্রার্থীর দুশ্চিন্তা অনেকটায় কমেছে। 

বিবিসি'র মার্কিন সহযোগী সিবিএস নিউজ বলছে, পেনসিলভেনিয়া হলো মূল্যবান একটি সুইং রাজ্য, যেখানে ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, যা অন্য যেকোনো ব্যাটলগ্রাউন্ড রাজ্যের তুলনায় বেশি।

বিবিসির খবরে আরও বলা হয়েছে, ক্যারোলাইনার পর জর্জিয়ায়ও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত। সেবছর নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট। মূলত শহর ও শহরতলির কাউন্টিগুলোতে জো বাইডেনের মোট ভোটের সঙ্গে পাল্লা দিয়েই ভোট পেয়েছেন কমলা হ্যারিস। তবে এখনও পর্যন্ত তা ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমানোর জন্য যথেষ্ট নয়।

অপরদিকে বাকিসব রাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

ভোট গণনায় এখনও সব সুইং রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ছবি: বিবিসি

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২০ সালে অ্যারিজোনায় নীল হয়েছিল। ৪৯.৪ শতাংশ ভোট পেয়েছিলেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছিলেন ৪৯ শতাংশ ভোট। (ছবি সৌজন্যে রয়টার্স)

এবার মিশিগানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে মিশিগানে ইলেকটোরালের কলেজের সংখ্যা ১৬টি। প্রতিটি পেয়েছিলেন বাইডেন। তার প্রাপ্ত ভোট ছিল ৫০.৬ শতাংশ। ট্রাম্প পেয়েছিলেন ৪৭.৮ শতাংশ ভোট। 

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের থেকে নেভাদা ছিনিয়ে নিয়েছিলেন বাইডেন। ৫০.১ শতাংশ ভোট পেয়েছিলেন। ট্রাম্প পেয়েছিলেন ৪৭.৭ শতাংশ ভোট। 

উইকনসিনে প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। ২০২০ সালে বাইডেন জিতেছিলেন। প্রাপ্ত ভোট ছিল ৪৯.৪ শতাংশ। আর ট্রাম্প ৪৮.৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ২০১৬ সালে সেখানে ট্রাম্প জিতেছিলেন। 

এছাড়া ট্রাম্পের জয়ী হওয়া রাজ্যগুলোর মধ্যে রয়েছে, মিসৌরি, ওহায়ো, মন্টানা, টেক্সাস, লুউসিয়ানা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, আরকান্সাস, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, ওকলাহোমা, মিসিসিপি, টেনেসি, ফ্লোরিডা এবং অন্যান্য। 

অন্যদিকে কমলা জয় পেয়েছেন, নিউ ইয়র্ক, ভারমন্ট, ইলিনয়, রোড আইল্যান্ড, কলোরাডো, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউ জার্সি, ডেলাওয়্যার, কানেকটিকাট, ডিস্ট্রিক্ট অফ কলোম্বিয়া এবং অন্যান্যতে।

ট্রাম্প ২০১৬ এবং ২০২০ উভয় নির্বাচনে নর্থ ক্যারোলাইনায় জয়লাভ করেছিলেন, অন্যদিকে বাইডেন ২০২০ সালে বাকী ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো খুব সামান্য ব্যবধানে জয় করেছিলেন।

এখনও পর্যন্ত কোনও ব্যাটলগ্রাউন্ড রাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, যার অর্থ হলো প্রতিটি রাজ্যে লড়াই এখনও হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতার এই অবস্থান প্রতি মিনিটে পরিবর্তিত হচ্ছে।

জাতীয় জরিপ বলছে, প্রায় তিন-চতুর্থাংশ ভোটার যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প তার প্রচারে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন। অন্যদিকে, হ্যারিস সতর্ক করেছেন যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গণতন্ত্রের ভিত্তিকে বিপন্ন করতে পারে।

Related Topics

টপ নিউজ

নর্থ ক্যারোলাইনা / যুক্তরাষ্ট্র / প্রেসিডেন্ট নির্বাচন / সুইং স্টেট / ডোনাল্ড ট্রাম / কমলা হ্যারিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net