Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
শান্তিতে নোবেল জিতল জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 October, 2024, 03:05 pm
Last modified: 12 October, 2024, 01:50 pm

Related News

  • ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিয়েও মেলেনি সমর্থনের আশ্বাস, জুটল শুধুই ট্রাম্পের নাম লেখা উপহারের ব্যাগ
  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • নোবেলজয়ীদের তৈরি করে কারা, 'আমদানি' করে কোন দেশ? অভিবাসনেই টিকে আছে যে দেশের নোবেল-আধিপত্য
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

শান্তিতে নোবেল জিতল জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো

এ সংগঠন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার শিকার ব্যক্তিদের নিয়ে তৃণমূল পর্যায়ে যে আন্দোলন গড়ে তুলেছে, তা হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।
টিবিএস রিপোর্ট
11 October, 2024, 03:05 pm
Last modified: 12 October, 2024, 01:50 pm

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো। 

এ সংগঠন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার শিকার ব্যক্তিদের নিয়ে তৃণমূল পর্যায়ে যে আন্দোলন গড়ে তুলেছে, তা হিবাকুশা নামেও পরিচিত। 

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। পরমাণু অস্ত্র হামলায় বেঁচে যাওয়া মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে নোবেল দেওয়া হয়েছে।

আজ স্থানীয় সময় সকাল ১১টা ও  বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, ১৯৪৫ সালের আগস্টে পরমাণু বোমা হামলার প্রতিক্রিয়ায় একটি বৈশ্বিক আন্দোলন শুরু হয়, যার সদস্যরা পরমাণু অস্ত্র ব্যবহারের মানবিক বিপর্যয়ের পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ আন্দোলনের জেরে ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের নৈতিক অগ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে।

পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া এই ভুক্তভোগীরা, অর্থাৎ হিবাকুশারা বছরের পর বছর ধরে বিশ্বের কাছে পরমাণু বোমার ধ্বংসাত্মক পরিণতি এবং মানবজীবনে এর ভয়াবহতা তুলে ধরেছেন। তাদের সাহসী প্রচেষ্টা ও অঙ্গীকারের মাধ্যমে বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিহন হিদানকিয়ো। 

গত প্রায় ৮০ বছর ধরে যুদ্ধের ময়দানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি। নিহন হিদানকিয়ো ও অন্য হিবাকুশাদের অসাধারণ প্রচেষ্টা পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এই 'ট্যাবু' গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। 

নিহন হিদানকিয়ো প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে সৃষ্ট 'ভয়াবহ ক্ষতি' ও দুর্ভোগের অভিজ্ঞতা জানানোর জন্য পরমাণু অস্ত্র হামলা থেকে বেঁচে থাকা ব্যক্তিদের বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠায় সংগঠনটি। 

হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞের প্রায় এক দশক পরে কাজ শুরু করে এ সংগঠন। 

১৯৪৫ সালের ৬ আগস্ট একটি মার্কিন বোমারু বিমান হিরোশিমায় ইউরেনিয়াম বোমা ফেলেছিল। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। 

এর তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় পারমাণবিক অস্ত্র। তার দুই সপ্তাহ পর জাপান আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিহন হিদানকিয়োর সহ-সভাপতি তোশিউকি মিমাকি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এএফপিকে বলেন, 'এমনটা হবে (নোবেলপ্রাপ্তি), কখনো কল্পনাও করিনি। 

উল্লেখ্য, এ বছর ফিলিস্তিনিদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা ইউএনডব্লিউআরএ নোবেল শান্তি পুরস্কার পেতে পারে বলে ব্যাপক জল্পনা ছিল। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নোবেল পাওয়া নিয়েও আলোচনা ছিল। 

গত বছর শান্তিতে নোবেল জিতেছিলেন ইরানের কারাবন্দি নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। তিনি নারী অধিকার ও মৃত্যুদণ্ড বাতিল নিয়ে কাজ করছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে অনুসারে, ২০২৪ সালে শান্তিতে নোবেলের জন্য মোট ২৮৬ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৯৭ ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গত বছর মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ৩৫১।

Related Topics

টপ নিউজ

নোবেল / শান্তিতে নোবেল / নোবেল পুরস্কার / নোবেল পুরস্কার ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিয়েও মেলেনি সমর্থনের আশ্বাস, জুটল শুধুই ট্রাম্পের নাম লেখা উপহারের ব্যাগ
  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • নোবেলজয়ীদের তৈরি করে কারা, 'আমদানি' করে কোন দেশ? অভিবাসনেই টিকে আছে যে দেশের নোবেল-আধিপত্য
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net