Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
কিয়েভকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিলে সরাসরি যুদ্ধে জড়াবে পশ্চিম: পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
13 September, 2024, 12:55 pm
Last modified: 13 September, 2024, 12:58 pm

Related News

  • ট্রাম্প-পুতিন চুক্তির পর যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলের প্রথম চালান
  • যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা ফের শুরু করতে সম্মত পুতিন
  • মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 

কিয়েভকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিলে সরাসরি যুদ্ধে জড়াবে পশ্চিম: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার মানে, ন্যাটো দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াচ্ছে। এটি তাদের সরাসরি অংশগ্রহণ হবে এবং এটি অবশ্যই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে।”
রয়টার্স
13 September, 2024, 12:55 pm
Last modified: 13 September, 2024, 12:58 pm
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বলেন, ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে। 

এটি সংঘাতের প্রকৃতি এবং পরিধি পরিবর্তন করবে বলে উল্লেখ করেন পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি কয়েক মাস ধরে মিত্রদের কাছে পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি চাচ্ছেন। এসবের মধ্যে মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মস্কোর আক্রমণের ক্ষমতা সীমিত করা যাবে।

পুতিন এখন পর্যন্ত তার করা সবচেয়ে কঠোর মন্তব্যে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা সরাসরি যুদ্ধের মধ্যে তাদের টেনে নিয়ে আসবে। কারণ, এসব ক্ষেপণাস্ত্রের স্যাটেলাইট টার্গেটিং ডেটা এবং ফ্লাইট পাথের প্রকৃত প্রোগ্রামিং ন্যাটো সেনাবাহিনীর কর্মীদের করতে হবে যেহেতু কিয়েভের এগুলো পরিচালনার সক্ষমতা নেই।

পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "এটি কেবল ইউক্রেনীয় শাসনকে রাশিয়ায় আঘাত হানার সুযোগ দেওয়ার প্রশ্ন নয়। এটি ন্যাটো দেশগুলোকে একটি সামরিক সংঘাতে সরাসরি জড়িত করার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন।"

তিনি বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার মানে, ন্যাটো দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াচ্ছে। এটি তাদের সরাসরি অংশগ্রহণ হবে এবং এটি অবশ্যই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে।"

পুতিন উল্লেখ করেন, রাশিয়া নতুন হুমকি অনুযায়ী "উপযুক্ত সিদ্ধান্ত" নিতে বাধ্য হবে। যদিও তিনি এসব সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে অতীতে তিনি পশ্চিমের শত্রুদের রুশ অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা বলেছেন।

এছাড়া, জুন মাসে তিনি পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কনভেনশনাল ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা উল্লেখ করেছিলেন।

বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে রাশিয়া বর্তমানে তার পারমাণবিক নীতিমালা পর্যালোচনা করছে। এই নীতি ঠিক করবে, রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র কখন ও কীভাবে ব্যবহার করবে।
এছাড়া, রাশিয়া বর্তমানে চীনের সাথে বড় ধরনের নৌ প্রশিক্ষণ চালাচ্ছে এবং বড় আকারের পণ্য রপ্তানি সীমিত করার বিষয়টি বিবেচনা করছে।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় আঘাত করার অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনা করছে, যা তাদের মতে মস্কোর পক্ষ থেকে যুদ্ধ সম্প্রসারণের জবাব হতে পারে। 

তারা দাবি করছে, রাশিয়া ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে। তবে, তেহরান এই দাবিকে "ঘৃণ্য প্রচার" হিসেবে অভিহিত করেছে।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে প্রবল সামরিক হামলা চালায়, যা স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও পশ্চিমের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হয়ে দাঁড়ায়। পুতিন এই সংঘাতকে একটি অস্তিত্বগত লড়াই হিসেবে দেখেন।

পশ্চিম এবং ইউক্রেন এই আক্রমণকে সাম্রাজ্যবাদী ভূমি দখলের চেষ্টা হিসেবে দেখছে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার করেছে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ডের ১৮ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / কিয়েভ / পশ্চিমা দেশ / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • ট্রাম্প-পুতিন চুক্তির পর যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলের প্রথম চালান
  • যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা ফের শুরু করতে সম্মত পুতিন
  • মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
  • পুতিনের ‘পোড়ামাটি নীতি’: ইউক্রেনকে কঠিন আঘাতে জর্জরিত করছে, ঘটাচ্ছে ধ্বংসযজ্ঞ 

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net