Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
১ বছরে চ্যাটজিপিটি ব্যাবহারকারীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে: ওপেনএআই

আন্তর্জাতিক

এক্সিওস
30 August, 2024, 10:15 am
Last modified: 31 August, 2024, 02:44 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

১ বছরে চ্যাটজিপিটি ব্যাবহারকারীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে: ওপেনএআই

প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির বর্তমানে প্রতি সপ্তাহে ২০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে।
এক্সিওস
30 August, 2024, 10:15 am
Last modified: 31 August, 2024, 02:44 pm
প্রতীকী ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট 'চ্যাটজিপিটি'র ব্যবহারকারীর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (২৯ আগস্ট) জানিয়েছে, চ্যাটজিপিটির বর্তমানে প্রতি সপ্তাহে ২০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে।

জেনারেটিভ এআই চ্যাটবটের মধ্যে বর্তমানে চ্যাটিজিপিটির অবস্থান শীর্ষে থাকলেও, এ ক্ষেত্রটি খুব প্রতিযোগিতামূলক। অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিও তাদের নিজস্ব চ্যাটবটকে নিয়মিত আপডেট দিয়ে বাজারের শীর্ষ অবস্থান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ [ফরচুন ম্যাগাজিন থেকে প্রকাশিত শীর্ষ ৫০০ মার্কিন প্রতিষ্ঠানের তালিকা] এর অন্তর্ভুক্ত ৯২ শতাংশ প্রতিষ্ঠান বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহার করছে। জিপিটি—৪.০ বাজারে আসার পর প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান বলেন, "মানুষ এখন আমাদের টুলগুলো (জেনারেটিভ এআই টুল) দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ব্যবহার করছে, যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রেও বাস্তব পরিবর্তন আনছ। চাহিদামতো কাজ সম্পন্ন করা, কঠিন সমস্যার সমাধান করা বা সৃজনশীলতা উন্মুক্ত করতে এটি ব্যবহৃত হচ্ছে।"

ওপেনএআই কে বর্তমানে মাইক্রোসফট, গুগল এবং মেটার মত বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। সবগুলো প্রতিষ্ঠানই গ্রাহক ও ব্যবহারকারীদের কাছে নিজেদের চ্যাটবটগুলো জনপ্রিয় করতে আগ্রহী।

এদিকে মেটা বৃহস্পতিবার জানিয়েছে, তাদের ওপেন সোর্স লামা মডেলগুলোর ব্যবহারকারীর সংখ্যাও অনেকখানি বেড়েছে। লামা ৩.১ বাজারে নিয়ে আসার পর মে থেকে জুলাই পর্যন্ত বড় বড় ক্লাউড সার্ভিস প্রদানকারীদের ব্যবহারের হার দ্বিগুণ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / ওপেনএআই / ব্যাবহারকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net