Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩, গুরুতর আহত ৫

আন্তর্জাতিক

ইউএনবি
24 August, 2024, 12:50 pm
Last modified: 24 August, 2024, 12:57 pm

Related News

  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের

জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩, গুরুতর আহত ৫

এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনো পর্যন্ত পলাতক রয়েছেন।  ঐ ব্যক্তির সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। পুলিশ জানায়, হামলাকারী একাই আহত ও নিহতদেরকে ছুরিকাঘাত করেছে।
ইউএনবি
24 August, 2024, 12:50 pm
Last modified: 24 August, 2024, 12:57 pm
ছবি: এপি

জার্মানির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহরে একটি উৎসবে ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরও পাঁচজন।

স্থানীয় সময় গতকাল (শুক্রবার) রাতে এক ব্যক্তির ছুরি হামলায় এসব হতাহত হয়। প্রত্যক্ষদর্শীরা রাত সাড়ে ৯টার কিছু পরে একজন অজ্ঞাত হামলাকারীর বিষয়ে পুলিশকে জানায়। তারা ভাষ্যমতে, কেন্দ্রীয় স্কয়ার ফ্রনহফে ছুরি দিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনো পর্যন্ত পলাতক রয়েছেন।  ঐ ব্যক্তির সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। পুলিশ জানায়, হামলাকারী একাই আহত ও নিহতদেরকে ছুরিকাঘাত করেছে।

উৎসবের আয়োজকদের একজন ফিলিপ মুলার মঞ্চে উঠে উৎসবে আগতদের উদ্দেশে বলেন, "দয়া করে চোখ কান খোলা রেখে 'শান্তভাবে যান।'কারণ, দুর্ভাগ্যবশত অপরাধী ধরা পড়েনি।"

এ ঘটনার পর আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার উড়তে। এছাড়া অনেক পুলিশ ও জরুরি যানবাহন রাস্তায় অবস্থান নেয়। বেশ কয়েকটি রাস্তা বন্ধও করে দেওয়া হয়।

প্রাথমিকভাবে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে অঞ্চলটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা হারবার্ট রেউল শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত হওয়ার সংখ্যা ছয়জন বলে জানান।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রেউল বলেন, "হামলার উদ্দেশ্য সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারছি না। হামলাকারী কে ছিল তা স্পষ্ট নয়। তবে হামলাকারী 'খুব দ্রুতই' ঘটনাস্থল ত্যাগ করেছে।"

এদিকে জার্মানির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজার অস্ত্র আইন কঠোর করার প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে কেবল ৬ সেন্টিমিটার (প্রায় ২ দশমিক ৪ ইঞ্চি) মাপের ব্লেডযুক্ত ছুরি জনসম্মুখে বহনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে  ১২ সেন্টিমিটার (৪ দশমিক ৭ ইঞ্চি) ছুরি জনসম্মুখে আনার অনুমতি রয়েছে। 

Related Topics

টপ নিউজ

জার্মানি / ছুরি হামলা / ছুরিকাঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net