Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অ্যাসেম্বলি প্ল্যান্টে হিউম্যানয়েড রোবটের ব্যবহার শুরু করেছে বিএমডব্লিউ

আন্তর্জাতিক

ফক্স নিউজ
30 July, 2024, 12:10 pm
Last modified: 07 August, 2024, 02:50 pm

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?

অ্যাসেম্বলি প্ল্যান্টে হিউম্যানয়েড রোবটের ব্যবহার শুরু করেছে বিএমডব্লিউ

ফিগারের হিউম্যানয়েড রোবটগুলো উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি, ওজন ১৩২ পাউন্ড। এগুলো প্রায় ৪৪ পাউন্ড পর্যন্ত জিনিসপত্র তুলতে সক্ষম। বৈদ্যুতিক সিস্টেমে এটি পাঁচ ঘণ্টা পর্যন্ত টানা চলতে পারে।
ফক্স নিউজ
30 July, 2024, 12:10 pm
Last modified: 07 August, 2024, 02:50 pm
ছবি: ফিগার

প্রায় ছয় মাস আগে বিএমডব্লিউ-এর সাথে যুক্ত হওয়ার কথা জানিয়েছিল রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফিগার। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যাসেম্বলি প্ল্যান্টে ট্রেনিংয়ের ক্ষেত্রে সিলভার রঙের হিউম্যানয়েড রোবট বেশ ভালো অগ্রগতি করেছে।

ধীরে ধীরে এআই চালিত হিউম্যানয়েড রোবটের জগতে বেশ উন্নতি হচ্ছে। এতে করে ইন্ডাস্ট্রিতে এগুলোর সম্ভাবনাময়ী ভবিষ্যৎ দেখা যাচ্ছে।

রোবটগুলো একদিকে মানুষের কায়িক শ্রমের মতো কাজকে প্রতিস্থাপন করতে পারবে। একইসাথে কম মূল্যে ক্রমাগত শ্রমিকের চাহিদা পূরণ করতে পারে।

ফিগারের হিউম্যানয়েড রোবটগুলো উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি, ওজন ১৩২ পাউন্ড। এগুলো প্রায় ৪৪ পাউন্ড পর্যন্ত জিনিসপত্র তুলতে সক্ষম। বৈদ্যুতিক সিস্টেমে এটি পাঁচ ঘণ্টা পর্যন্ত টানা চলতে পারে।

বিএমডব্লিউ ও ফিগারের মধ্যকার পার্টনারশিপ রোবোটিক স্টার্টআপের জগতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২২ সালে প্রতিষ্ঠার পর এটিই ছিল কোম্পানিটির প্রথম বাণিজ্যিক চুক্তি।

ছবি: ফিগার

বিএমডব্লিউ-এর স্পার্টানবার্গ ও সাউথ ক্যারোলিনার কারখানায় হিউম্যানয়েড রোবট স্থাপন করা হবে। যেখানে বর্তমানে প্রায় ১১ হাজার কর্মী কর্মরত রয়েছে। আগামী ১২ থেকে ২৪ মাসে এই রোবটগুলো কোম্পানিটির ওয়্যারহাউজ ও বডি শপে ব্যবহার করা হবে।

ফিগারের হিউম্যানয়েড রোবটকে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার সামাল দিতে হবে। কেননা বেশকিছু কোম্পানি অনেকটা একইরকম প্রযুক্তি নিয়ে কাজ করছে।

যেমন, অ্যাপট্রনিক কোম্পানিটি নিজেদের অ্যাপোলো রোবট ট্রায়ালের জন্য মার্সিডিজের সাথে চুক্তি করেছে। একইসাথে সুপ্রতিষ্ঠিত বোস্টন ডায়নামিক্স নিজেদের অ্যাটলাস রোবটের উন্নতিতে কাজ করছে। যেটি কি-না মূলত অটো-ম্যানুফ্যাকচারিং কাজে ব্যবহার করা হবে। একইসাথে টেসলাও নিজেদের কারখানায় অপটিমাস রোবট ব্যবহারে কাজ করছে।

এদিকে বিশ্বজুড়ে ক্রমশই এআই মডেলের উন্নতি হচ্ছে। ফলে এগুলো হিউম্যানয়েড রোবটে প্রয়োগ করে বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি করা সম্ভব হবে।

ধারণা করা হচ্ছে যে, এআইয়ের সহায়তায় রোবটগুলো আরও দ্রুত ও নির্ভুল কাজ করতে পারবে। তবে এক্ষেত্রে অর্থনীতিক, নৈতিক ও সামাজিক দিকগুলোও বিবেচনা করতে হবে। একইসাথে এতে করে মানুষ প্রচুর পরিমাণে চাকরিও হারাতে পারে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

রোবট / হিউম্যানয়েড রোবট / বিএমডব্লিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net