Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
উ. কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুনের জবাবে কে-পপ ও কে-ড্রামাভর্তি বেলুন পাঠাল দ. কোরিয়া

আন্তর্জাতিক

সিএনএন
07 June, 2024, 04:40 pm
Last modified: 12 June, 2024, 06:51 pm

Related News

  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

উ. কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুনের জবাবে কে-পপ ও কে-ড্রামাভর্তি বেলুন পাঠাল দ. কোরিয়া

অ্যাক্টিভিস্ট গ্রুপ ফাইটার্স ফর এ ফ্রি নর্থ কোরিয়া (এফএফএনকে) বৃহস্পতিবার সকালে ইউএসবি স্টিকে কে-পপ এবং কে-ড্রামা বহনকারী বিশালাকার বেলুনগুলো শূন্যে ভাসিয়েছে।
সিএনএন
07 June, 2024, 04:40 pm
Last modified: 12 June, 2024, 06:51 pm
২০২৪ সালের ২ জুন, দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে আবর্জনা বহনকারী এই বেলুনটি উত্তর কোরিয়া পাঠিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ছবি: ইয়োনহাপ নিউজ এজেন্সি ভায়া রয়টার্স

এবার দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীরা ইউএসবি স্টিকে কে-পপ এবং কে-ড্রামা বহনকারী বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়ায়।

এর আগে, 'ময়লা ও মল' ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় অন্তত ২৬০টি বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া।

অধিকার সংগঠন 'ফাইটার্স ফর আ ফ্রি নর্থ কোরিয়া' (এফএফএনকে)- বৃহস্পতিবার সকালে ইউএসবি স্টিকে কে-পপ এবং কে-ড্রামা বহনকারী বিশালাকার বেলুনগুলো শূন্যে ভাসিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বেলুনগুলো ভেসে যাচ্ছে, কোনোটায় বিশাল বিশাল পোস্টার লাগানো এবং বাকিগুলোতে ছোট প্লাস্টিকের ব্যাগ লাগানো।

এফএফএনকে জানিয়েছে, এসব প্যাকেটের ভেতরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিষোদ্‌গার করা দুই লাখ লিফলেট, দক্ষিণ কোরিয়ার মিউজিক ভিডিও কে-পপ এবং টেলিভিশন অনুষ্ঠান কে-ড্রামার পাঁচ হাজার ইউএসবি স্টিক এবং দুই হাজারটি এক ডলারের নোট ছিল।

এফএফএনকে-র মতো বিভিন্ন সংস্থা বেশ কয়েক বছর ধরে এ ধরনের বেলুন পাঠাচ্ছে। এসব বেলুনে উত্তর কোরিয়া সরকারের নিষিদ্ধ করা বিভিন্ন জিনিস (দ. কোরীয় পপ সংগীত ও মিউজিক ভিডিওযুক্ত ইউএসবি), খাবার, ওষুধ, রেডিও, সচেতনতামূলক লিফলেট প্রভৃতি ভর্তি থাকে।

এসবের জবাবে গত মে মাসে দক্ষিণ কোরিয়ায় বিশাল বিশাল আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এসব বেলুনে আবর্জনা, মাটি, কাগজ, প্লাস্টিক প্রভৃতি ছিল।

উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কিম কাং ইলের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং দাবি করেছে যে তারা ১৫ টন আবর্জনাবাহী মোট সাড়ে তিন হাজার বেলুন উত্তর কোরিয়ায় পাঠিয়েছে।

এই বেলুনগুলো গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় এসে পৌঁছায়।

দক্ষিণ কোরিয়ার ৯ প্রদেশের ৮টিতেই উত্তর কোরিয়ার পাঠানো এসব বেলুন পাওয়া গেছে। এসব বেলুনে যা পাওয়া গেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে দক্ষিণ কোরিয়া।

এ ঘটনার পর সাধারণ মানুষকে ঘরে থাকতে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে রাখা প্লাস্টিকের ব্যাগ না ধরতেও বাসিন্দাদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। কারণ এসব ব্যাগে 'নোংরা বর্জ্য ও আবর্জনা' রয়েছে।

গত সোমবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় এক হাজার বেলুন উদ্ধার করেছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীরা বলছেন, তারা উত্তর কোরিয়ায় বেলুন পাঠানো বন্ধ করবেন না।

তবে ২০২০ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়াবিরোধী প্রোপ্যাগান্ডামূলক লিফলেট পাঠানোকে অপরাধ ঘোষণা করে একটি আইন পাশ করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট।

কয়েক বছর আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা উত্তর কোরিয়ার নাগরিক এবং এফএফএনকে নেতা পার্ক স্যাং-হাক তাদের পাঠানো এসব সামগ্রীকে 'সত্য ও স্বাধীনতার চিঠি' বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার একজন মানুষ হিসেবে এই বেলুনগুলো তাকে এক ঝলক বাইরের পৃথিবীকে দেখিয়েছে। তিনি ১৯৯২ সালের স্মৃতিচারণ করে জানান, একদিন পাবলিক স্কয়ারে প্রথমবার 'আমি আকাশে একটি বিশাল বেলুন দেখেছিলাম।'

তিনি বলেন, 'সেই বেলুনটা হঠাৎ বিকট শব্দে ফেটে গেল, তারপর আকাশ থেকে লিফলেট পড়ল। আমি জানতাম যে আমার জন্য এই জিনিসগুলো দেখা নিষিদ্ধ, তাই আমি একটা লিফলেট আমার পকেটে নিয়ে এসেছিলাম। পরে বাথরুমে গিয়ে লিফলেটটা পড়েছিলাম।'

তিনি যে লিফলেটটি নিয়েছিলেন তাতে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া মানুষদের গল্প ছিল। যাদের মধ্যে কেউ কেউ দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে চীনে গিয়েছিল।

এই ঘটনার আট বছর পর ২০০০ সালে পার্ক উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় যান। ২০০৬ সালে তিনি উত্তর কোরিয়ার উদ্দেশে বেলুন পাঠানোর মিশন শুরু করেন।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / দক্ষিণ কোরিয়া / বেলুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net