Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নাম থেকে বাবার পদবি বাদ দিতে আবেদন করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2024, 10:25 am
Last modified: 02 June, 2024, 10:40 am

Related News

  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

নাম থেকে বাবার পদবি বাদ দিতে আবেদন করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে

এ দম্পতির আরও দুই সন্তান, ভিভিয়েন ও জাহারাও তাদের নামের সাথে ‘পিট’ ব্যবহার করেন না।
টিবিএস ডেস্ক
02 June, 2024, 10:25 am
Last modified: 02 June, 2024, 10:40 am
ছবি: গেটি ইমেজেস

নিজের নামের শেষ অংশ থেকে বাবার নাম বাদ দিতে আদালতের দ্বারস্থ হয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির মেয়ে শিলো নুভেল জোলি-পিট। খবর বিবিসি'র। 

'পিট' পদবি বাদ দিয়ে এখন শুধু 'শিলো জোলি' নামেই পরিচিত হতে চান তিনি। এজন্য গত ২৭ মে, তার ১৮ তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেছেন তিনি। 

২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে তাদের বিচ্ছেদের রায় এখনও চূড়ান্ত হয়নি। উপরন্তু, তারা বর্তমানে একসাথে কেনা একটি ফরাসি ওয়াইনারি শ্যাটো মিরাভাল নিয়েও আইনি লড়াইয়ে জড়িত।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তানের মধ্যে শিলো তৃতীয়। তবে তিনিই প্রথম নন যিনি পিট নাম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এ বছরের শুরুর দিকে তার ১৫ বছর বয়সী বোন ভিভিয়েন 'দ্য আউটসাইডারস' মঞ্চনাটকে শুধু তার মায়ের শেষ নাম ব্যবহার করেন। 

২০২৩ সালের একটি ভিডিওতে, বড় মেয়ে জাহারাকে স্পেলম্যান কলেজে আলফা কাপ্পা আলফা সোরোরিটিতে যোগদানের সময় নিজেকে জাহারা মার্লে জোলি হিসাবে পরিচয় দিতে শোনা যায়।

তবে অ্যানিমেটেড চলচ্চিত্র কুংফু পান্ডা ৩-এ ভয়েস অভিনেতা হিসেবে অভিনয় করা শিলো ভাইবোনদের মধ্যে প্রথম যিনি যিনি আইনিভাবে নাম পরিবর্তনের পথে হাঁটলেন। 

ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।

Related Topics

টপ নিউজ / বিনোদন

ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি / আদালত / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: পুলিশ হেফাজতে ও আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করার নির্দেশ আদালতের
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net