Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
গত বছরের চেয়ে ১২০ মিলিয়ন পাউন্ড সম্পদ বাড়ল ঋষি-অক্ষতা দম্পতির: সানডে টাইমস’র তালিকা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
17 May, 2024, 08:10 pm
Last modified: 18 May, 2024, 02:32 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

গত বছরের চেয়ে ১২০ মিলিয়ন পাউন্ড সম্পদ বাড়ল ঋষি-অক্ষতা দম্পতির: সানডে টাইমস’র তালিকা

ব্রিটেনের মোট ৩৫০ শীর্ষ ধনী ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ৭৯৫.৩৬ বিলিয়ন পাউন্ড।
দ্য গার্ডিয়ান
17 May, 2024, 08:10 pm
Last modified: 18 May, 2024, 02:32 pm
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। ৪ অক্টোবর, ২০২৩। ছবি: রয়টার্স/টবি মেলভিল

আগামী সাধারণ নির্বাচনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির ব্যক্তিগত সম্পদ ১২০ মিলিয়ন পাউন্ড বেড়েছে বলে নতুন এক তালিকা থেকে জানা গেছে।

সানডে টাইমস-এর তৈরি করা বার্ষিক ধনীতালিকা অনুযায়ী, ব্রিটেনের লাখ লাখ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছেন, তখন এ দম্পতির সম্পদ বিপুলহারে বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ এ তালিকায় অনুমান করা হচ্ছে, ঋষি সুনাক ও তার স্ত্রী বর্তমানে ৬৫১ মিলিয়ন পাউন্ডের মালিক। ২০২৩ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল ৫২৯ মিলিয়ন পাউন্ড।

এর আগে বিভিন্ন জরিপে যুক্তরাজ্যের সাধারণ মানুষ তাদের প্রধানমন্ত্রীকে বর্ণনা করার জন্য 'ধনী' শব্দটি প্রচুর ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, নতুন এ অঙ্ক সুনাকের সম্পদ নিয়ে জনমানুষের দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করবে।

গত বছর এ দম্পতির সম্পদবৃদ্ধিতে ভূমিকা রেখেছিল ইনফোসিস-এ থাকা অক্ষতা মূ্র্তির মালিকানা। ৭০ বিলিয়ন ডলারের ভারতীয় এ তথ্যপ্রযুক্তি ফার্মটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন তার ধনকুবের বাবা। ওই বছর অক্ষতার শেয়ারের মূল্যমান ১০৮ মিলিয়ন পাউন্ড বেড়ে প্রায় ৫৯০ মিলিয়ন পাউন্ডে দাঁড়ায়।

তবে ২০২২ সালের সম্পদের তুলনায় এ বছর এ দম্পতির সম্পদের পরিমাণ কম। ২০২২ সালে ঋষি-অক্ষতার সম্পদ অনুমান করা হয়েছিল ৭৩০ মিলিয়ন পাউন্ড।

ঋষি সুনাকের সরকার জরিপে লেবার পার্টির পেছনে রয়েছে। বৃহস্পতিবার আইটিভি'র এক অনুষ্ঠানে সুনাক বলেছেন, আগামী নির্বাচনে কনজার্ভেটিভরা হারলেও তিনি এমপি হিসেবে থাকবেন।

ঋষি সুনাকের পরিবারের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। জীবনের ২০-এর কোঠার বেশিরভাগ ও ৩০-এর দশকের শুরুটা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে কাটিয়েছিলেন সুনাক। সেখানে স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে অক্ষতার সঙ্গে পরিচয় হয় তার।

সানডে টাইমস-এর এ তালিকায় যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসের সম্পদও গত বছরের তুলনায় বাড়তে দেখা গেছে। ২০২৩ সালের ৬০০ মিলিয়ন পাউন্ডের তুলনায় এ বছর তা ১০ মিলিয়ন পাউন্ড বেড়েছে।

এছাড়া তালিকা অনুযায়ী, ব্রিটেনে শতকোটিপতির সংখ্যা কমেছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল সর্বোচ্চ ১৭৭। গত বছর তা কমে আসে ১৭১-এ। বর্তমানে এ সংখ্যা আরও কমেছে — যুক্তরাজ্যে এখন ধনীর সংখ্যা ১৬৫ জন।

তালিকার তথ্যমতে, ব্রিটেনের মোট ৩৫০ শীর্ষ ধনী ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ৭৯৫.৩৬ বিলিয়ন পাউন্ড। এ বছর আবারও তালিকার শীর্ষে গোপী হিন্দুজা ও তার পরিবার। হিন্দুজা গ্রুপের মালিক পরিবারটির সম্পদ ৩৫ বিলিয়ন থেকে বেড়ে ৩৭.২ বিলিয়ন ডলার হয়েছে।

Related Topics

টপ নিউজ

ঋষি সুনাক / অক্ষতা মূর্তি / সম্পদ / যুক্তরাজ্য / ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net