Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিশ্বে জলবায়ু বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি এশিয়ায়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা

আন্তর্জাতিক

রয়টার্স
23 April, 2024, 02:15 pm
Last modified: 23 April, 2024, 02:52 pm

Related News

  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

বিশ্বে জলবায়ু বিপর্যয়ের প্রভাব সবচেয়ে বেশি এশিয়ায়: জাতিসংঘের আবহাওয়া সংস্থা

মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ওয়ার্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৩ সালে এশিয়ায় বন্যা এবং ঝড়ের মতো দুর্যোগে দুই হাজারেরও বেশি প্রাণহানি ঘটেছে।
রয়টার্স
23 April, 2024, 02:15 pm
Last modified: 23 April, 2024, 02:52 pm
১৬ জুন, ২০২৩ তারিখে ভারতের গুজরাটের একটি গ্রামে ঘুর্ণিঝড় 'বিপর্যয়' পরবর্তী অবস্থা। ছবি: রয়টার্স।

জলবায়ু সংক্রান্ত বিপত্তিতে গত বছর বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত অঞ্চল হিসেবে এশিয়া মহাদেশকে চিহ্নিত করেছে জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা ওয়ার্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। সংস্থাটির মতে, গেল বছর বন্যা ও ঝড়ে এশিয়াতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্ট বা জলোচ্ছ্বাসের সঙ্গে সম্পর্কিত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। এরমধ্যে ৮০ শতাংশেরও বেশি ঘটনা বন্যা এবং ঝড়ের সঙ্গে সম্পর্কিত। আর এসব বিপর্যয়ের ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিউএমও-এর সেক্রেটারি-জেনারেল সেলেস্ট সাওলো বলেন, "প্রতিবেদনের ফলাফলগুলো গভীর চিন্তার বিষয়।" 

"খরা ও তাপপ্রবাহ থেকে শুরু করে বন্যা এবং ঝড়সহ এ অঞ্চলের অনেক দেশেই ২০২৩ সালে রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়েছে।"

"আর জলবায়ু পরিবর্তন এ ধরনের ঘটনার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এতে সমাজ, অর্থনীতি এবং বিশেষ করে– মানব জীবন ও আমরা যে পরিবেশে বাস করি– তা গভীরভাবে প্রভাবিত হচ্ছে," বলেন তিনি।

ডব্লিউএমওর মতে, বিশ্বের অন্যান্য অঞ্চলে গড়ে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পায়, সে তুলনায় এশিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে  দ্রুত। গত বছর পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া, একইসাথে পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় তাপপ্রবাহ পরিস্থিতি ভয়াবহ। এই উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে এশিয়ার উঁচু-পর্বত অঞ্চলের বেশিরভাগ হিমবাহ গলে যাচ্ছে। এতে ভবিষ্যতে এ অঞ্চলে বিশুদ্ধ পানি সংকট দেখা দিতে পারে, একইসঙ্গে বাড়তে পারে বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাস।
 

Related Topics

টপ নিউজ

জলবায়ু / জলবায়ু পরিবর্তন / প্রাকৃতিক দুর্যোগ / ঝড় / বন্যা / খরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net