Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
২ বছরের মধ্যে আকাশে ফ্লাইং ট্যাক্সি উড়তে দেখা যাবে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2024, 11:50 am
Last modified: 21 March, 2024, 12:20 pm

Related News

  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

২ বছরের মধ্যে আকাশে ফ্লাইং ট্যাক্সি উড়তে দেখা যাবে!

ফ্লাইং ট্যাক্সি চালু হলে যুক্তরাজ্যের লিভারপুল থেকে ৭৪.৫ মাইল দূরে অবস্থিত লিডসে যেতে সময় লাগবে মাত্র ২৬ মিনিট, যেখানে সাধারণত গাড়িতে যেতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।
টিবিএস ডেস্ক
21 March, 2024, 11:50 am
Last modified: 21 March, 2024, 12:20 pm
যেমন দেখতে হতে পারে ফ্লাইং ট্যাক্সি। ছবি: গেটি ইমেজেস

আকাশে ফ্লাইং ট্যাক্সি ওড়াবে যুক্তরাজ্য। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালেই দেশটি প্রথমারের মতো আকাশে ফ্লাইং ট্যাক্সি ওড়াতে চায়। আর তার ঠিক দুই বছর পর এটিকে আকাশের একটি নিয়মিত দৃশ্যে পরিণত করার পরিকল্পনাও রয়েছে দেশটির। খবর বিবিসির।

শুধু তাই নয়, যুক্তরাজ্যের দ্য ফিউচার অব ফ্লাইট অ্যাকশন প্ল্যানে এও বলা হয়েছে, ২০৩০ সালে আকাশে প্রথমবারের মতো পাইলট বা চালকবিহীন ফ্লাইং ট্যাক্সিও উড়তে দেখা যাবে।

এসব ট্যাক্সির মডেলেও থাকবে ভিন্নতা। তবে বেশিরভাগ ট্যাক্সিই দেখতে আগামী দিনের হেলিকপ্টারগুলোর মতো হবে। এসব ট্যাক্সিতে সাধারণত ৫ জন আরোহী চড়তে পারবেন।

আপাতত ধারণা করা হচ্ছে, ফ্লাইং ট্যাক্সি হেলিকপ্টারের বিকল্প হিসেবে পরিবহন ব্যবস্থায় স্বতন্ত্র একটি ধারা হিসেবে আবির্ভূত হবে।

বর্তমানে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, প্রত্যন্ত অঞ্চলে চিঠি পাঠানো ও পলাতক আসামিদের অবস্থান জানার কাজে কিছু চালকবিহীন ড্রোনের ব্যবহার দেখা যায়। যদিও এ ব্যবহারগুলো এখনও প্রাথমিক পর্যায়েরই। পরিকল্পনা অনুযায়ী- ড্রোনের সাহায্যে কোনো কিছু সরবরাহের কাজটিও ২০২৭ সালের মধ্যে সাধারণ একটি বিষয়ে পরিণত হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইং ট্যাক্সি ওড়ানোর কাজটি খুব সহজ নয়। কারণ, এক্ষেত্রে অবকাঠামোগত ও জনগণের গ্রহণযোগ্যতার মতো কিছু বাধা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগে সেসব বাধা কাটিয়ে উঠতে হবে।

পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির ড্রোন বিষয়ক প্রধান ক্রেইগ রবার্টস বলেন, আকাশে ট্যাক্সি ওড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অবকাঠামোগত এবং এ বিষয়ে মানুষের বোধ বা ধারণা।

২০২৬ সালের মধ্যে ফ্লাইং ট্যাক্সি চালুর বিষয়ে তিনি বলেন, 'এটি চ্যালেঞ্জের হলেও সম্ভব।'

এ বিষয়ে সরকারি একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইং ট্যাক্সি চালু হলে যুক্তরাজ্যের লিভারপুল থেকে ৭৪.৫ মাইল দূরে অবস্থিত লিডসে যেতে সময় লাগবে মাত্র ২৬ মিনিট, যেখানে সাধারণত গাড়িতে যেতে দেড় ঘণ্টার মতো সময় লাগে। এই ফ্লাইং ট্যাক্সি হয়ে উঠতে পারে হেলিকপ্টারের বিকল্প।

এসব ট্যাক্সি কোথায় উড্ডয়ন ও অবতরণ করবে?

ফ্লাইং ট্যাক্সির জন্য যুক্তরাজ্যে নতুন করে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন হবে। যেমন, ড্রোনের জন্য 'মিনি এয়ারপোর্ট' তৈরি করা।

২০২২ সালে সেন্ট্রাল কভেন্ট্রির কাছে একটি গাড়ি পার্কে চার সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে একটি মিনি এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল। এর পর দুই বছর পেরিয়ে গেলেও আর কোনো মিনি এয়ারপোর্ট তৈরি করা হয়নি।

আরবান এয়ার পোর্টের প্রধান নির্বাহী আন্দ্রে উ বলেন, ট্রান্সপোর্ট হাবগুলো নগর কেন্দ্রগুলোতে হওয়া উচিত। তবে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সে ধরনের 'অবকাঠামো নির্মাণে যথেষ্ট বিনিয়োগ হয়নি'। এ কারণে তিনি ২০২৮ সালের মধ্যে আকাশে ট্যাক্সি ওড়া নিয়মিত দৃশ্যে পরিণত করাকে অনেকটাই উচ্চাভিলাষী বলে মনে করেন।

তবে ফ্লাইং ট্যাক্সির জন্য চলতি বছরই প্রথম ভার্টিপোর্ট [খাড়াখাড়িভাবে উড়তে পারে এমন যানের (যেমন- হেলিকপ্টার) উড্ডয়ন ও অবতরণের জায়গা] চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি বিষয়টি নিয়ে কাজ করছে।


অনুবাদ: রেদওয়ানুল হক
 

Related Topics

টপ নিউজ

ট্যাক্সি / উড়ন্ত ট্যাক্সি / লিভারপুল / যুক্তরাজ্য / ড্রোন / আকাশ / হেলিকপ্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net