Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিরল তিরস্কার! ইসরায়েলকে গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান কমলা হ্যারিসের

আন্তর্জাতিক

আলজাজিরা
04 March, 2024, 11:30 am
Last modified: 04 March, 2024, 11:38 am

Related News

  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

বিরল তিরস্কার! ইসরায়েলকে গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান কমলা হ্যারিসের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গাজায় উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও পদক্ষেপ নিতে হবে। এখানে কোনো অজুহাত নয়।’
আলজাজিরা
04 March, 2024, 11:30 am
Last modified: 04 March, 2024, 11:38 am
কমলা হ্যারিস। ছবি: এএফপি

গাজায় 'অবিলম্বে যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই সঙ্গে তিনি ইসরায়েলের তিরস্কারও করেছেন।

গত অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার শুরু থেকেই ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কর্তৃক ইসরায়েলের তিরস্কার বিরল হিসেবেই দেখা হচ্ছে।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে বামপন্থী ভোটারদের থেকে এক প্রকার চাপে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ঠিক এই সময়ে গাজায় বর্বরতার জন্য ইসরায়েলের তিরস্কার করলেন কমলা হ্যারিস।

রবিবার (৩ মার্চ) কমলা হ্যারিস বলেন, 'গাজায় দুর্ভোগের বিশাল মাত্রার পরিপ্রেক্ষিতে অন্তত আগামী ছয় সপ্তাহের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে।'

তিনি বলেন, 'এই যুদ্ধবিরতির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকায় উল্লেখযোগ্য পরিমাণে সহায়তা পৌঁছানো সম্ভব হবে।'

ইসরায়েলের সমালোচনা করে হ্যারিস বলেন, নতুন সীমান্ত ক্রসিং খোলা এবং 'অপ্রয়োজনীয় বিধিনিষেধ' আরোপ না করার প্রতিশ্রুতিসহ সহায়তা প্রদানের অনুমতি দিতে ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, 'গাজার মানুষ ক্ষুধার্ত। পরিস্থিতি খুবই অমানবিক। আমাদের মানবতা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করে।'

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, 'গাজায় উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও পদক্ষেপ নিতে হবে। এখানে কোনো অজুহাত নয়।'

গত বৃহস্পতিবার খাদ্য সহায়তা নিতে এসে ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনা উল্লেখ করে হ্যারিস বলেন, 'বহু নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে। ভুক্তভোগীদের জন্য আমাদের হৃদয় কাঁদে।'

বক্তব্যের একপর্যায়ে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে নিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে চ্যালেঞ্জ জানিয়ে হ্যারিস বলেন, 'হামাসকে এই চুক্তিতে সম্মত হতে হবে। চলুন একটি যুদ্ধবিরতি করা যাক। চলুন আমরা জিম্মিদের তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে দেই এবং গাজার মানুষকে অবিলম্বে ত্রাণ সরবরাহ করি।'

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

গাজা / যুদ্ধ / যুদ্ধবিরতি / ভাইস প্রেসিডেন্ট / কমলা হ্যারিস / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net