Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
কিম জং উনের জন্মদিন রহস্য কেন কাটছে না? ৪০ কি হয়েছে!

আন্তর্জাতিক

বিবিসি
10 January, 2024, 04:25 pm
Last modified: 11 January, 2024, 11:21 am

Related News

  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

কিম জং উনের জন্মদিন রহস্য কেন কাটছে না? ৪০ কি হয়েছে!

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর বয়স্ক সদস্যরা মনে করেন, কিম জং উন শাসক হিসেবে এখনও বয়সে ছোট।
বিবিসি
10 January, 2024, 04:25 pm
Last modified: 11 January, 2024, 11:21 am
সোর্স: গেটি ইমেজ

কিম জং উন কখনোই উত্তর কোরিয়ার নাগরিকদের তাঁর জন্মদিন সম্পর্কে কিছু জানাননি। তাই দেশটির মানুষের কাছে তাঁর জন্মদিন আসলে কবে সেটা অনেকটা ধাঁধার মত।

যদি তাদের তথ্য সঠিক হয় তাহলে কিম জং উন সোমবার ৪০ বছরে পা রেখেছেন। একই দিনে তাঁর এবং তাঁর মেয়ের একটি ছবি প্রচার করা হয়েছে সরকারিভাবে। সেখানে দুইজনকে একটি মুরগি খামার পরিদর্শন করতে দেখা গেছে।

তাঁর পূর্বসরিদের থেকে তাঁর জন্মদিন সাদামাটাভাবেই পার করা হচ্ছে। তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুং-এর জন্মদিন তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বড় করে জাতীয় উৎসব হিসেবে উদ্‌যাপন করা হতো। এমনকি তাদের জন্মদিবস এখনও উত্তর কোরিয়াতে ছুটির দিন হিসেবে চিহ্নিত।

কেন ৮ জানুয়ারিকেই তাঁর জন্মদিন হিসেবে ধরা হয় সেই বিষয়টি অনেকটা রহস্যের মত। ধারণা করা হয় উত্তর কোরিয়ার কর্মকর্তারা ২০২০ সালের জানুয়ারিতে তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালে জানুয়ারি মাসেই তাঁর জন্মদিন ধরে নেওয়া হয়। যদিও তাঁর জন্মদিন ঠিক কোন দিনটি সেটা নির্দিষ্ট করে বলা হয়নি।

এই দিনটি তাঁর জন্মদিন হওয়ার ব্যাপারে আরও কিছু প্রমাণ পাওয়া যাওয়া ৬ বছর আগে। তখন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান হাজার মানুষের সামনে কিম জং উনের জন্য 'হ্যাপি বার্থ ডে' গানটি গেয়েছিলেন।

ওয়ান কোরিয়া সেন্টারের (নর্থ কোরিয়ার বিষয়ে আলোচনাকারী একটি ওয়েবসাইট) প্রধান গিলসাপ কোয়াক এই রহস্যময়তার পিছনে অনেকগুলো কারণকে দায়ী করেছেন। এর মধ্যে অন্যতম কারণ ধরা হয় তাঁর মা কো ইয়ং হুই এর জাপানে জন্ম নেওয়ার বিষয়টি।

জাপানীদের প্রতি উত্তর কোরীয়দের মধ্যে এখনও অনেক অবিশ্বাস আছে, কারণ অবিভক্ত কোরিয়া ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের উপনিবেশ ছিল। তাই কিম জং উনের জন্মদিনের বিষয়টাকে গোপন রাখা হয়েছে যাতে এটি কোন ধরনের বিতর্ক সৃষ্টি করতে না পারে।

কোয়াক ব্যাখ্যা দেন, "কিম জং উনের দুর্বলতা হলো তাঁর জন্মের আসল ঘটনা।"

কোয়াকের ভাষ্যমতে জন্মদিন নিয়ে এই গোপনীয়তার পিছনে অন্য কারণও থাকতে পারে। তিনি মনে করেন এর পিছনে অন্য কারণ হলো, "তাঁর পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন" এবং "নিজেকে দয়ালু নেতা" হিসেবে প্রমাণ করা।

অনেকে মনে করেন তাঁর বয়স নিয়েই আসলে জটিলতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর বয়স্ক সদস্যরা মনে করেন যে কিম জং উন শাসক হিসেবে এখনও বয়সে ছোট। এটি উল্লেখযোগ্য যে তার বাবার ৪০ তম জন্মদিনের পরপরই তাঁর জন্মের দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দেওয়া হয়।
 

Related Topics

টপ নিউজ

কিম জং উন / উত্তর কোরিয়া / জন্মদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net