Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
পাল থেকে হারিয়ে গিয়েছিল বাচ্চা হাতি! মায়ের কাছে ফিরিয়ে দিলেন বন কর্মকর্তারা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 January, 2024, 09:40 pm
Last modified: 21 January, 2024, 06:05 pm

Related News

  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • স্বাধীনতা দিবস উদযাপনে ২৩টি হাতি নিধনের অনুমতি দিল বোতসোয়ানা; সমালোচনা
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি

পাল থেকে হারিয়ে গিয়েছিল বাচ্চা হাতি! মায়ের কাছে ফিরিয়ে দিলেন বন কর্মকর্তারা

সাধারণত একটি বাচ্চা হারিয়ে গেলে হাতির পুরো পাল সামনে এগিয়ে যায় না। তবে এক্ষেত্রে বাচ্চা হাতিটির মা ও পাল উভয়েই প্রায় আড়াই মাইল দূরে চলে গিয়েছিল।
দ্য গার্ডিয়ান
06 January, 2024, 09:40 pm
Last modified: 21 January, 2024, 06:05 pm
ছবি: তামিলনাড়ু বন বিভাগ

মা ও পাল থেকে আলাদা হয়ে বিপদে পড়েছিল হাতির একটি বাচ্চা। বিষয়টি নজরে আসলে পার্ক কর্মকর্তাদের সহযোগিতায় বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।   

পরবর্তীতে কর্মকর্তাদের তোলা ড্রোন ছবিতে দেখা যায় যে, মা ও বাচ্চা হাতিটি তিনদিন পর একত্রিত হতে পেরেছে। বাচ্চাটি মায়ের বুকের কোণে সামান্য ঝুঁকে ঘুমাচ্ছে।

বাচ্চা হাতিটির বয়স প্রায় চার থেকে পাঁচ মাস। এটি গত ২৯ ডিসেম্বর পোল্লাচির আনামালাই টাইগার রিজার্ভ অঞ্চলে পাল থেকে আলাদা হয়ে পড়ে। এক্ষেত্রে বন্যপ্রাণী রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা লক্ষ্য করেন যে, হাতির বাচ্চাটি চারপাশে নিজের মা-কে হন্য হয়ে খুঁজছে। 

সাধারণত একটি বাচ্চা হারিয়ে গেলে হাতির পুরো পাল সামনে এগিয়ে যায় না। তবে এক্ষেত্রে বাচ্চা হাতিটির মা ও পাল উভয়েই প্রায় আড়াই মাইল দূরে চলে গিয়েছিল।

এ সম্পর্কে ওয়াইল্ডলাইফ এসওএস-এর প্রধান নির্বাহী কার্তিক সত্যনারায়ণ বলেন, "এমন পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই পালটি সামনে এগিয়ে যায়। এক্ষেত্রে একটি ছোট দল হারিয়ে যাওয়া বাচ্চাটিকে খুঁজে বের করার জন্য চারপাশে ঘুরতে থাকে। কিন্তু কখনও কখনও পশুপাল কিংবা মানুষের সাথে বিরোধের সম্ভাবনা থাকলে নিরাপত্তার জন্য তারা দূরে সরে যায়। মা-কে তখন পালের ভালো আর শিশুর ভালোর মধ্যে একটিকে বেছে নিতে হয়।"

হাতির বাচ্চাটিকে উদ্ধারের একদিন পরে পালটিকে ড্রোন ব্যবহার করে সনাক্ত করা হয়। এক্ষেত্রে বাচ্চাটিকে ট্রাকে করে হাতির পালের কাছে নিয়ে যাওয়ার আগে বন কর্মকর্তারা গোসল করান এবং মানুষের গন্ধ কমাতে দেহে কাদা ছড়িয়ে দেন।

সত্যনারায়ণ বলেন, "এতে করে মা ও পালের অন্যান্যরা বাচ্চাটিকে সাদরে গ্রহণ করবে। এছাড়াও তারা মানুষের কথা ভেবে উদ্বিগ্ন হবে না।" 

পার্কের কর্মকর্তাদের আরও কয়েকদিন মা ও বাচ্চা হাতিটিকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে বন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এক পর্যবেক্ষণে দেখা যায়, মা ও বাচ্চা উভয়ই চুপচাপ বিশ্রাম নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

হাতি / হাতির বাচ্চা / হাতি উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • স্বাধীনতা দিবস উদযাপনে ২৩টি হাতি নিধনের অনুমতি দিল বোতসোয়ানা; সমালোচনা
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net