Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
২০২৩ সালে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট 
23 December, 2023, 09:50 pm
Last modified: 23 December, 2023, 11:01 pm

Related News

  • ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
  • ধনী দেশগুলোতে কর্মমুখী অভিবাসন কেন কমছে?
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • চাঁদাবাজের ‘তালিকা’ ঘিরে রাজশাহীতে আলোড়ন, আছে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো

এই অবস্থায় একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে, সাম্প্রতিকতম তথ্যের ভিত্তিতে বিশ্বের ধনী দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন। এটি তৈরিতে তিনটি মাপকাঠি ব্যবহার করা হয়েছে, এগুলো হলো– মার্কিন ডলারে মাথাপিছু আয়, স্থানীয় মূল্য অনুযায়ী আয় সমন্বয় (পারচেজিং পাওয়ার প্যারিটি- পিপিপি বা ক্রয়-ক্ষমতার সমতা), এবং প্রতি ঘন্টার মজুরি/ আয়। 
দ্য ইকোনমিস্ট 
23 December, 2023, 09:50 pm
Last modified: 23 December, 2023, 11:01 pm
ছবি: সংগৃহীত

এক দেশের সাথে অন্য দেশের সম্পদের তুলনা করার প্রবণতা প্রায়ই দেখা যায়। তবে এই কাজটা কিন্তু কঠিন। কারণ, দেখা যায় বড় জনসংখ্যার দেশের অর্থনীতিও বড়; অবশ্য তার মানে এই নয় যে– মাথাপিছু আয় সেখানে উচ্চ হবে। এদিকে জিডিপি অনুপাতে মাথাপিছু নাগরিকরা কী পরিমাণ আয় করছেন— সাধারণত সেই হিসাবেই দেশগুলোকে ধনী বা দরিদ্র হিসেবে চিহ্নিত হয়। কিন্তু, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারমূল্যের পার্থক্য হিসাবে করা হয় না। এই কাজটি করা আসলে দরকারি, নাহলে ক্রয় সক্ষমতার ভিত্তিতে আর্থিক সামর্থ্যের সঠিক প্রাক্কলন আসে না।    

এই অবস্থায় একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে, সাম্প্রতিকতম তথ্যের ভিত্তিতে বিশ্বের ধনী দেশগুলোর একটি তালিকা তৈরি করেছে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন। এটি তৈরিতে তিনটি মাপকাঠি ব্যবহার করা হয়েছে, এগুলো হলো– মার্কিন ডলারে মাথাপিছু আয়, স্থানীয় মূল্য অনুযায়ী আয় সমন্বয় (পারচেজিং পাওয়ার প্যারিটি- পিপিপি বা ক্রয়-ক্ষমতার সমতা), এবং প্রতি ঘন্টার মজুরি/ আয়। 

এর ভিত্তিতে দেশগুলোর অর্থনীতি যে সবক্ষেত্রে স্থির নয়, সে চিত্রই উঠে এসেছে। যেমন ধরুন মোট দেশজ উৎপাদন (জিডিপি)-র বিচারে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্র। কিন্তু, জনগণের মাথাপিছু আয়ে সপ্তম অবস্থানে আছে দেশটি। কিন্তু, আয়ই শেষ কথা নয়। সেটা দিয়ে স্থানীয় বাজার থেকে পণ্য বা সেবা কেনার দামটাও বিবেচ্য। এর সাথে সমন্বয় করলে যুক্তরাষ্ট্র নেমে আসে অষ্টম অবস্থানে। তাঁর ওপর যদি দীর্ঘ কর্মদিবস ও সীমিত ছুটির হিসাব করা হয়, তাহলে দেশটি ১১তম অবস্থানে চলে আসে।    

জিডিপির সার্বিক আকারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। কিন্তু, মাথাপিছু আয়ের হিসাবে দেশটি ৬৫তম স্থানে নেমে আসে। নাগরিকদের প্রতি ঘণ্টায় আয়ের হিসাবে ৯৬ তম স্থান হচ্ছে চীনের। 

কঠোর কর্মঘণ্টার সংস্কৃতি থাকা অন্যান্য দেশের ক্ষেত্রেও বড় পরিবর্তন হয়েছে, যেমন এদিক দিয়ে ইকোনমিস্টের প্রথম মাপকাঠিতে দক্ষিণ কোরিয়া ৩০ তম, কিন্তু মাথাপিছু আয়ের হিসাবে তা ৩১তম এবং প্রতি ঘণ্টায় আয়ের হিসাবে ৪৭ তম।  

দ্য ইকোনমিস্ট

সে তুলনায়, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে দেখা যায় উল্টো প্রবণতা। এই অঞ্চলের বেলজিয়াম, জার্মানি ও সুইডেনে পণ্য ও সেবার কম দাম এবং আকর্ষণীয় কর্ম-পরিবেশ ধরে হিসাব করলে– তারা ধনী দেশের র‍্যাংকিংয়ে অনেক উপরের দিকে উঠে আসে। স্থানীয় মূল্য অনুযায়ী লুক্সেমবার্গে মজুরি সবচেয়ে বেশি। আর প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গড় আয় করেন নরওয়ের বাসিন্দারা। 

ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি ভিত্তিতে শীর্ষ ধনী দেশসমূহ। র‍্যাঙ্কিং: দ্য ইকোনমিস্ট

তবে এভাবে হিসাব করলেও পুরোপুরি সঠিক চিত্র পাওয়া যায় না। যেমন ক্রয়-ক্ষমতার সমতা বা পিপিপির মাধ্যমে এক দেশের সাথে অন্য দেশের বাজারে পাওয়া পণ্য বা সেবার মানে যে পার্থক্য, সেটিকে তুলে ধরা কঠিন। বিশেষত, বিশাল অপ্রাতিষ্ঠানিক খাত থাকা দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে এই প্রাক্কলন আরও জটিল হয়ে পড়ে। তাছাড়া, কিছু দেশের সরকারিভাবে দেওয়া তথ্যের ওপর সম্পূর্ণ আস্থা রাখা যায় না। যেমন কিছু দেশে (বিশেষত চীনে) আমানত সঞ্চয় হার বেশ উচ্চ;  তাই পিপিপির সাথে প্রতি ঘণ্টায় জিডিপি সমন্বয়ের হিসাবে এসব দেশের জীবনযাত্রার মানের প্রতিফলন ঘটে না।   

ইকোনমিস্টের র‍্যাঙ্কিংয়ে বিভিন্ন দেশের মানুষের গড় আয়ের (যা তাঁরা বর্তমানে আয় করছেন) তথ্যও তুলে ধরা হয়েছে; তবে তাঁদের সম্পদ (অর্থাৎ এরমধ্যেই যা তাঁদের রয়েছে) সেটি যুক্ত হয়নি। অবশ্য নির্দিষ্ট একটি মাপকাঠির ওপর নির্ভর না করার ফলে- এই ধরনের তুলনামূলক হিসাব অপেক্ষাকৃত পূর্ণাঙ্গ বিশ্লেষণ তুলে ধরেছে।

Related Topics

টপ নিউজ

ধনী দেশ / তালিকা / দ্য ইকোনমিস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • পড়াশোনায় সেরা দেশগুলোর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর
  • ধনী দেশগুলোতে কর্মমুখী অভিবাসন কেন কমছে?
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • চাঁদাবাজের ‘তালিকা’ ঘিরে রাজশাহীতে আলোড়ন, আছে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net