Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন রাষ্ট্রদূত গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 December, 2023, 10:50 am
Last modified: 05 December, 2023, 10:55 am

Related News

  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক মার্কিন রাষ্ট্রদূত গ্রেপ্তার

সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১৯৮১ সাল থেকে কিউবা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সহায়তা করেছেন।
টিবিএস ডেস্ক
05 December, 2023, 10:50 am
Last modified: 05 December, 2023, 10:55 am
ছবি: বিবিসি থেকে সংগৃহীত

কিউবা সরকারের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির। 

বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচার (৭৩) বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি সময় ধরে কিউবা সরকারের এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১৯৮১ সাল থেকে কিউবা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সহায়তা করেছেন।

আদালতের প্রতিবেদনে রোচাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 'শত্রু' হিসাবে উল্লেখ করা হয়েছে এবং গোপন এজেন্ট হিসাবে তার কাজ 'বিপ্লবকে আরও শক্তিশালী' করেছে বলে দাবি করা হয়েছে।

আদালতে রোচার পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে, এক বছরেরও বেশি সময় ধরে চলা এক গোপন তদন্তের পরে গত শুক্রবার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক কূটনীতিককে।

এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে ভিক্টর ম্যানুয়েল রোচা কিউবান সরকারের একজন এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং মার্কিন সরকারের কাছে এমন অবস্থান খুঁজেছেন ও অর্জন করেছেন যা তাকে গোপন তথ্যের অ্যাক্সেস দিয়েছে, এবং মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করার সুযোগ দিয়েছে।

কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ম্যানুয়েল বড় হয়েছেন রোচা নিউ ইয়র্ক শহরে। তিনি ইয়েল, জর্জটাউন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রোচা বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন। প্রায় ২৫ বছর ধরে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন সরকারি কাজের দায়িত্ব পালন করেছেন। বলিভিয়া ছাড়াও তিনি পোস্টিংসূত্রে আর্জেন্টিনা, হন্ডুরাস, মেক্সিকো এবং ডোমিনিকান রিপাবলিকানে কাজ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

গুপ্তচর / গুপ্তচরবৃত্তি / যুক্তরাষ্ট্র / কিউবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net