Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
৩,১৯৫ শিশুর মৃত্যু গাজায়, ধ্বংসস্তূপের নিচে চাপা আরও এক হাজার: সেভ দ্য চিলড্রেন

আন্তর্জাতিক

আল জাজিরা
30 October, 2023, 10:50 am
Last modified: 30 October, 2023, 11:46 am

Related News

  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

৩,১৯৫ শিশুর মৃত্যু গাজায়, ধ্বংসস্তূপের নিচে চাপা আরও এক হাজার: সেভ দ্য চিলড্রেন

গাজায় গত তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা ২০১৯ সাল থেকে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় নিহত শিশুদের মোট সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। 
আল জাজিরা
30 October, 2023, 10:50 am
Last modified: 30 October, 2023, 11:46 am
দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি হামলার শিকার এক ভবনের সামনে একটি শিশুকে ধরে রেখেছেন এক ব্যক্তি; ছবি- রয়টার্স

গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে শিশু মৃত্যু প্রতিনিয়তই বাড়ছে। 

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক বিশ্লেষণে উঠে এসেছে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।

3,195 children killed in #Gaza in just three weeks has surpassed the annual number of children killed across the world's conflict zones since 2019. We are calling for an immediate ceasefire. pic.twitter.com/vrEQ846tPB— Save the Children International (@save_children) October 29, 2023

আর এ সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে- এখনও এক হাজার শিশুর হদিস মেলেনি। হয়তো তারা ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে কোথাও চাপা পড়ে আছে! 

রোববার আন্তর্জাতিক সংস্থাটি বলে,  গাজায় নিহত ৭ হাজার ৭০৩ জন মানুষের মধ্যে ৪০ শতাংশেরও বেশি শিশু যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েল মিলিয়ে মোট হতাহতের এক-তৃতীয়াংশেরও বেশি। গাজায় আরও অন্তত এক হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আদতে আরও বেশি।

তারা আরও বলে, গাজায় গত তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা ২০১৯ সাল থেকে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় নিহত শিশুদের মোট সংখ্যাকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। 

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, "শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির ওপরে জনগণকে রাখতে হবে- প্রতিদিনের বাকবিতণ্ডায় শুধুই শিশুদের নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। শিশুদের সব সময় সুরক্ষা দিতে হবে, বিশেষ করে যখন তারা স্কুল এবং হাসপাতালে নিরাপত্তা খুঁজছে।"  

Related Topics

টপ নিউজ

সেভ দ্য চিলড্রেন / গাজায় শিশু নিহত / শিশু হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net