Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সিংহের গর্জনের চেয়ে মানুষের কণ্ঠ শুনে বেশি ভয় পায় বন্যপ্রাণী: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 October, 2023, 09:55 am
Last modified: 07 October, 2023, 10:01 am

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

সিংহের গর্জনের চেয়ে মানুষের কণ্ঠ শুনে বেশি ভয় পায় বন্যপ্রাণী: গবেষণা

গবেষণার জন্যে বিজ্ঞানীরা ন্যাশনাল পার্কে প্রাণীদের পানির উৎসে স্পিকার লুকিয়ে রাখেন। সেখানে তারা স্থানীয় ভাষায় মানুষের সাধারণ কথোপকথনের রেকর্ডিং চালান। দেখা গেছে, ৯৫  শতাংশ প্রাণী অত্যন্ত ভীত ছিল এবং সেগুলো দ্রুত পালিয়ে যায়।
টিবিএস ডেস্ক
07 October, 2023, 09:55 am
Last modified: 07 October, 2023, 10:01 am
ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে করা একটি গবেষণায় দেখা গেছে, সিংহের শব্দের চেয়ে মানুষের কণ্ঠস্বর বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বেশি ভয় সৃষ্টি করে। খবর বিবিসির।

গবেষণার জন্যে বিজ্ঞানীরা ন্যাশনাল পার্কে প্রাণীদের পানির উৎসে স্পিকার লুকিয়ে রাখেন। সেখানে তারা স্থানীয় ভাষায় মানুষের সাধারণ কথোপকথনের রেকর্ডিং চালান। দেখা গেছে, ৯৫  শতাংশ প্রাণী অত্যন্ত ভীত ছিল এবং সেগুলো দ্রুত পালিয়ে যায়।

বিপরীতে, গর্জন করা সিংহের রেকর্ডিং উল্লেখযোগ্যভাবে কম ভীতিকর ছিল প্রাণীদের কাছে। এমনও দেখা গেছে যে, সিংহের আওয়াজ শুনে কিছু হাতি শব্দের উৎসের দিকে এগিয়ে গেছে। 

গবেষণার ফলাফল দেখায় যে, শিকার, বন্দুক ব্যবহার ও কিছু প্রাণী ধরতে কুকুরের ব্যবহারের কারণে হরিণ, হাতি, জিরাফ, চিতাবাঘ এবং ওয়ারথগের মতো প্রাণীদের কাছে মানুষের সাথে যোগাযোগ বিপজ্জনক বলে মনে হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিয়ষটি কেবল ক্রুগার ন্যাশনাল পার্কের প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিকভাবেও দেখা যায়, বন্যপ্রাণীরা অন্য যে কোনো শিকারীর চেয়ে মানুষকে বেশি ভয় পায়। 

লেখকরা উল্লেখ করেছেন, এটি বন্যপ্রাণী পর্যটনের উপর নির্ভরশীল অঞ্চলগুলির জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে।  কারণ দর্শনার্থীরা অসাবধানতাবশত দেখতে আসা প্রাণীদের ভয়ের কারণ হচ্ছে।

গবেষণার অন্যতম লেখক ড. লিয়ানা জেনেত্তি বলেন, তাদের গবেষণা 'ভয়ের বাস্তুতন্ত্র' পরীক্ষা করেছে। যেখানে মূলত শিকারের প্রভাব যাচাই করা হয়। 

লিয়ানা বলেন, শিকারীরা তাদের শিকারকে হত্যা করে এবং এটি স্পষ্টতই শিকারের সংখ্যা কমিয়ে দেয়। কিন্তু আমরা অন্য গবেষণাতে দেখেছি, কেবল শিকারীর ভয়েই শিকারের সংখ্যা কমতে পারে। 

'মানুষ বন্যপ্রাণীর মধ্যে যে ভয়ের সৃষ্টি করছে সেটা পরিমাপ করা, প্রশমিত করা এবং পরিবর্তন আনা এক ধরনের চ্যালেঞ্জ এবং একই সঙ্গে কিছু সুযোগও সামনে নিয়ে আসে। তাই বিষয়টিকে এখন বন্যপ্রাণী সংরক্ষণ পরিকল্পনা এবং সুরক্ষিত অঞ্চল ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য উপাদান হিসাবে বিবেচনা করা উচিত।', যোগ করেন তিনি। 

এই গবেষণার ফলাফল দুর্বল প্রজাতিগুলিকে রক্ষা করার সম্ভাবনাও তুলে ধরে। যেমন মানুষের শব্দ যথাযথভাবে ব্যবহার করা গেলে, সেটি শিকারী থেকে প্রাণীদের রক্ষা করতে সাহায্য করতে পারে। 

লিয়ানা বলেন, যেসব স্থানে শিকারীদের আনাগোনা বেশি সেখান থেকে গন্ডারদের দূরে রাখা যায় কিনা তা পরীক্ষা করছি আমরা।

Related Topics

টপ নিউজ

গবেষণা / বন্যপ্রাণী / সিংহ / জাতীয় উদ্যান / দক্ষিণ আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net