Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আগামী বছর প্রকাশিত হবে পেদ্রো আলমোদোবারের ছোটগল্প সমগ্র   

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
01 August, 2023, 02:00 pm
Last modified: 01 August, 2023, 02:12 pm

Related News

  • বলিউডের খ্যাতি ছেড়ে আমিরের ভাই দিয়েছেন পনিরের ফার্ম; নিজের হিট ছবিকে বলেন ‘ননসেন্স’ 
  • ফিরে আসা তার
  • হোজ্জা তুমি কার!
  • নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা দুষ্প্রাপ্য চিঠি 
  • ঈদ স্পেশাল: ভাড়া চক্ষুর দোকান

আগামী বছর প্রকাশিত হবে পেদ্রো আলমোদোবারের ছোটগল্প সমগ্র   

ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন আলমোদোবার। এর মধ্যে 'অল এবাউট মাই মাদার' সিনেমাটি বিদেশী ভাষার ক্যাটাগরিতে অস্কার লাভ করেছে।
দ্য গার্ডিয়ান
01 August, 2023, 02:00 pm
Last modified: 01 August, 2023, 02:12 pm
ছবি: দ্য গার্ডিয়ান

স্পেনের বিখ্যাত সিনেমা নির্মাতা পেদ্রো আলমোদোবারের অপ্রকাশিত ছোটগল্প সমগ্র ইংরেজি ভাষায় আগামী বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। অনুবাদের কাজটি করবেন আইরিশ সাহিত্যিক অনুবাদক ও লেখক ফ্রাংক উইন। 

ছোটগল্প সমগ্রটির নাম দেওয়া হয়েছে 'দ্য লাস্ট ড্রিম'। এতে মোট ১২ টি গল্প রয়েছে। গল্পগুলোতে কমেডি, অটোফিকশন, প্যারোডিসহ নির্মাতার সিনেমাটিক কাজের সাধারণ থিমের প্রতিফলন ঘটেছে।

বইটিকে আলমোদোবার নিজের 'খণ্ডিত আত্মজীবনী' এবং 'সামান্য রহস্যময়' বলে অভিহিত করেছেন। এর ভেতরে থাকা গল্পগুলো ১৯৬০ এর দশকের শেষের দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে লেখা হয়েছে।  

ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন আলমোদোবার। এরমধ্যে 'অল এবাউট মাই মাদার' সিনেমাটি বিদেশী ভাষার ক্যাটাগরিতে অস্কার লাভ করেছে। আর 'টক টু হার' সিনেমাটি অস্কার, গোল্ডেন গ্লোবসহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছে। তার সর্বশেষ সিনেমা 'স্ট্রেঞ্জ ওয়ে অফ লাইফ' এ অভিনয় করেছেন পেড্রো প্যাসকেল ও ইথান হক।

ছোটগল্প সমগ্রের পরিচিতিতে আলমোদোবার বলেন, "আমাকে একাধিকবার আত্মজীবনী লেখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে আমি বরাবরই সেটা প্রত্যাখ্যান করেছি। এমনকি আমার আত্মজীবনী লিখতে অন্য কাউকে অনুমতি প্রদানের অনুরোধও করা হয়েছে। কিন্তু একজন ব্যক্তি হিসাবে শুধু আমার সম্পর্কে সম্পূর্ণরূপে একটি বই প্রকাশের ধারণার প্রতি আমি একমত ছিলাম না।"

আলমোদোবার আরও বলেন, "আমি কখনো নিজের ডায়েরি ব্যবহার করিনি। যখন চেষ্টা করেছি, দুই পৃষ্ঠা পর্যন্ত পৌঁছাতে পারিনি। সেদিক থেকে এই বইটিকে একটি প্যারাডক্স বলা যেতে পারে। বইটিকে একটি 'খণ্ডিত আত্মজীবনী', অসম্পূর্ণ এবং 'সামান্য রহস্যময়' হিসাবে বর্ণনা করা যেতে পারে।"

বইটির নাম গল্প 'দ্য লাস্ট ড্রিম' মূলত আলমোদোবার মায়ের মৃত্যুর ঘটনাটি ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্রে বইটি হারপারভিয়া প্রকাশনী থেকে প্রকাশ করা হবে।

এ সম্পর্কে হারভিল সেকার প্রকাশনীর সিনিয়র এডিটর এলি স্টিল বলেন, "এটা জেনে খুব রোমাঞ্চিত হয়েছি যে, আলমোদোবার ছোটবেলা থেকেই গল্প লিখতেন। তার এই গল্পগুলো জীবন ও শিল্প এবং কল্পকাহিনী ও বাস্তবতার মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলেছে।"

Related Topics

টপ নিউজ

ছোটগল্প / পেদ্রো আলমোদোবার / সিনেমা নির্মাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বলিউডের খ্যাতি ছেড়ে আমিরের ভাই দিয়েছেন পনিরের ফার্ম; নিজের হিট ছবিকে বলেন ‘ননসেন্স’ 
  • ফিরে আসা তার
  • হোজ্জা তুমি কার!
  • নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা দুষ্প্রাপ্য চিঠি 
  • ঈদ স্পেশাল: ভাড়া চক্ষুর দোকান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net