Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে! ফোন নম্বর ছাড়াই পাঠানো যাবে মেসেজ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2023, 03:00 pm
Last modified: 27 May, 2023, 03:03 pm

Related News

  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ফোন নম্বর ছাড়াই মেসেজ-কলের সুবিধা, হোয়াটসঅ্যাপ-সিগন্যালকে টেক্কা দিতে মাস্ক আনছেন ‘এক্সচ্যাট’
  • যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম
  • সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পর জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল; গুলি, নিহত অন্তত ১৯

বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে! ফোন নম্বর ছাড়াই পাঠানো যাবে মেসেজ

ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় কিছুদিন আগেই 'মেসেজ এডিট' ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্ল্যাটফর্মটিতে মেসেজিং এর সময় ভুল বার্তা পাঠিয়ে ফেললেও ব্যবহারকারীরা তা এডিট (সম্পাদনা) করতে পারবেন।
টিবিএস ডেস্ক
27 May, 2023, 03:00 pm
Last modified: 27 May, 2023, 03:03 pm
ছবি- রয়টার্স

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই 'ইউজারনেম' ফিচার যুক্ত হতে পারে। এতে করে ফোন নম্বর ছাড়াই অ্যাপের ব্যবহারকারীরা একে অপরের সাথে মেসেজিং করতে পারবেন। খবর ডেইলি মেইলের।  

অ্যাপটি নিয়ে বিশেষায়িত লিকার সাইট ওয়াবেটাইনফোর পক্ষ থেকে বড় ধরনের পরিবর্তনের এ তথ্যটি জানানো হয়েছে। ব্লগে বলা হয়, "হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের একাউন্টে আরও এক স্তরের প্রাইভেসি যুক্ত করার সুযোগ পাবেন। কন্টাক্ট খুঁজে পেতে শুধু ফোন নম্বরের ওপর নির্ভর না করে ব্যবহারকারীরা ইউনিক ইউজারনেম নির্ধারণ করতে পারবেন।"

আসন্ন হোয়াটসঅ্যাপ বেটা ফর এন্ড্রয়েড ২.২৩.১১.১৫ ভার্সনে নতুন এ ফিচারটি যুক্ত হবে। যদিও ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, তবে ওয়াবেটাইনফোর পক্ষ থেকে এ সম্পর্কিত একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

স্ক্রিনশটে দেখা যায়, অ্যাপটির সেটিংস এ থাকা প্রোফাইল পেজে 'ইউনিক ইউজারনেম' যুক্ত করার একটি অপশন দেখা যাচ্ছে। তবে ইউজারনেমটি ঠিক কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ওয়াবেটাইনফোর পক্ষ থেকে বলা হয়, "অ্যাপটি ব্যবহারকারীদের ব্যবসা সংক্রান্ত কাজে গোপনে যোগাযোগের সুযোগ, ফোন নম্বরকে সুরক্ষিত রাখার সুবিধা দিতে পারে।"

যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি, তবে টুইটারে ইতোমধ্যেই অ্যাপটির ব্যবহারকারীরা এ সম্পর্কে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

এক ব্যবহারকারী বলেন, "এটা খুবই দুর্দান্ত যে অপরিচিত ব্যক্তিদেরকে নিজের ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।"

অন্য এক ব্যবহারকারী বলেন, "অবশেষে! এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলাম। তার মানে ফোন নম্বর গোপন রাখা যাবে। সত্যি বলতে এটা খুবই চমৎকার।"

অন্যদিকে ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় কিছুদিন আগেই 'মেসেজ এডিট' ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্ল্যাটফর্মটিতে মেসেজিং এর সময় ভুল বার্তা পাঠিয়ে ফেললেও ব্যবহারকারীরা তা এডিট (সম্পাদনা) করতে পারবেন।

তবে এক্ষেত্রে মেসেজ পাঠানোর পর তা এডিটের জন্য ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ মিনিট সময় পাবেন। ফিচারটি যুক্তের ফলে সহজেই মেসেজের বানান ভুল কিংবা অটো কারেকশানে ভুল মেসেজ যাওয়ার মতো সমস্যার সমাধান করা যাবে।

ফিচারটি ব্যবহার করতে প্রথমে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অন করে যেকোনো একটি চ্যাটে যেতে হবে। এবার যে মেসেজটি ব্যবহারকারীরা এডিট করতে চাইছেন, সেটার উপর কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর 'এডিট মেসেজ' অপশন আসবে, সেখানে ট্যাপ করে মেসেজের টেক্সট পরিবর্তন করা যাবে।
 
Related Topics

টপ নিউজ

হোয়াটস অ্যাপ / হোয়াটসঅ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ফোন নম্বর ছাড়াই মেসেজ-কলের সুবিধা, হোয়াটসঅ্যাপ-সিগন্যালকে টেক্কা দিতে মাস্ক আনছেন ‘এক্সচ্যাট’
  • যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম
  • সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পর জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল; গুলি, নিহত অন্তত ১৯

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net