Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি মদ্যপান করে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 February, 2023, 08:50 pm
Last modified: 03 February, 2023, 08:50 pm

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • মদ ও মাদক থেকে শুল্ক আদায় বাড়ানোর লক্ষ্য সরকারের

ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি মদ্যপান করে?

বিশ্বে সবচেয়ে বেশি মদ্যপান করে ইউরোপীয়রা। প্রতি বছর ইউরোপে ১৫ বছর ও তার বেশি বয়সি ব্যক্তিরা গড়ে সাড়ে ৯ লিটার নিখাদ মদ পান করে—যা ১৯০ লিটার বিয়ার, ৮০ লিটার ওয়াইন বা ২৪ লিটার স্পিরিটের সমান।
টিবিএস ডেস্ক
03 February, 2023, 08:50 pm
Last modified: 03 February, 2023, 08:50 pm
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বেশি মদ্যপান করে ইউরোপীয়রা। প্রতি বছর ইউরোপে ১৫ বছর ও তার বেশি বয়সি ব্যক্তিরা গড়ে সাড়ে ৯ লিটার নিখাদ মদ পান করে—যা ১৯০ লিটার বিয়ার, ৮০ লিটার ওয়াইন বা ২৪ লিটার স্পিরিটের সমান। খবর ইউরোনিউজ-এর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২১ ইউরোপিয়ান স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সবচেয়ে বেশি মদ্যপান করে পশ্চিম ইউরোপের মানুষ। বিশ্বে সবচেয়ে বেশি মদ পানকারী ১০ দেশের মধ্যে ৯টিই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবস্থিত।

২০১৯ সালে সালে ইইউয়ের ৮.৪ শতাংশ (১৫ বছর বা তার বেশি বয়সি) মানুষ প্রতিদিন মদ্যপান করতেন, ২৮.৮ শতাংশ সপ্তাহে একদিন ও ২২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মাসে একবার মদ্যপান করতেন। আর ২৬.২ শতাংশ কখনও মদ্যপান করেননি কিংবা আগের ১২ মাসে মদ্যপান করেননি বলে জানান।

ইইউভুক্ত দেশগুলোতে নারীদের চেয়ে পুরুষরা বেশি মদ্যপান করেন। ইইইউয়ের ১৩ শতাংশ পুরুষের বিপরীতে ৪.১ শতাংশ নারী প্রতিদিন মদ্যপান করেন। 

ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি মদ্যপান করে?

সারা বিশ্বেই ইউরোপের দেশগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি মদ্যপান করেন। ইউরোপের শীর্ষ মদ্যপানকারী দেশগুলোই তাই স্বাভাবিকভাবে বিশ্বের সবচেয়ে বেশি মদ্যপানকারী দেশ। 

২০১৯ সালে ইউরোপে মাথাপিছু সবচেয়ে বেশি মদ পান করা ১০ দেশ ছিল—চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মলডোভা, জার্মানি, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড, স্পেন, বুলগেরিয়া, লুক্সেমবার্গ ও রোমানিয়া। 

আর ইউরোপীয় অঞ্চলে (শুধু ইইউ নয়) মাথাপিছু সবচেয়ে কম মদ্যপান করা ১০ দেশ ছিল—তাজিকিস্তান, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইসরায়েল, আর্মেনিয়া, কাজাখস্তান, আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া।

বস্তুত ইইউভুক্ত কোনো দেশেই বার্ষিক মাথাপিছু ৫ লিটারের কম নির্ভেজাল অ্যালকোহল পান করা হয় না। আদতে ইইউয়ের মাত্র পাঁচটি দেশের মাথাপিছু বার্ষিক নির্ভেজাল মদ্যপানের পরিমাণ ১০ লিটারের কম: ইতালি (৮ লিটার), মাল্টা (৮.৩), ক্রোয়েশিয়া (৮.৭), সুইডেন (৯) ও নেদারল্যান্ডস (৯.৭)।
 
Related Topics

টপ নিউজ

মদ্যপান / অ্যালকোহল / সবচেয়ে বেশি মদ্যপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • মদ ও মাদক থেকে শুল্ক আদায় বাড়ানোর লক্ষ্য সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net