Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
৮৪ বিলিয়ন ডলার বাজারমূল্য কমায় এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন গৌতম আদানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2023, 04:55 pm
Last modified: 01 February, 2023, 06:03 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৮৪ বিলিয়ন ডলার বাজারমূল্য কমায় এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন গৌতম আদানি

বুধবার (১ ফেব্রুয়ারি) ফোর্বসের সেরা ধনীদের তালিকায় ১৫তম স্থানে নেমে এসেছেন গৌতম। বর্তমানে তার সম্পদমূল্য ৭৬.৮ বিলিয়ন। এটা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং অপর ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির চেয়ে কম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির বর্তমান সম্পদমূল্য ৮৩.৬ বিলিয়ন ডলার। 
টিবিএস ডেস্ক
01 February, 2023, 04:55 pm
Last modified: 01 February, 2023, 06:03 pm
গৌতম আদানি। ছবি: অমিত দাভে/ রয়টার্স ফাইল ফোটো

পুঁজিবাজারে গভীরতর হচ্ছে আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজারমূল্যে পতন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গবেষণা সংস্থা ও শর্ট সেলার হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর এই সংকটে আদানি গ্রুপ। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত এসব কোম্পানির বাজারমূল্য কমেছে মোট ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। এতে এশিয়ার সেরা ধনীর আসন হারিয়েছেন গৌতম আদানি। খবর রয়টার্সের। 

এদিন ফোর্বসের সেরা ধনীদের তালিকায় ১৫তম স্থানে নেমে এসেছেন গৌতম। বর্তমানে তার সম্পদমূল্য ৭৬.৮ বিলিয়ন। এটা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং অপর ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির চেয়ে কম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির বর্তমান সম্পদমূল্য ৮৩.৬ বিলিয়ন ডলার। 

অথচ, গত বুধবার হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগে গৌতমই ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী।  

গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বিশাল। এয়ারপোর্ট, সমুদ্রবন্দর, খনি, সিমেন্ট উৎপাদন, অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে বহুখাতে যা ছড়িয়ে। কিন্তু, এই মুহূর্তে নাটকীয় বিপর্যয়ে রয়েছে তার ব্যবসা। নিজ প্রতিষ্ঠানগুলো ও সুনাম বাঁচাতে লড়তে হচ্ছে তাকে।  

এ লড়াইয়ের অংশ হিসেবেই গতকাল মঙ্গলবার আদানি গ্রুপের প্রধানতম প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের ২৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করা হয়। এতে বিনিয়োগকারীদের অনুমোদনও ছিল। এই ঘটনাকে আদানি গ্রুপের প্রতি তাদের আস্থার প্রমাণ হিসেবে মনে করেন অনেকেই। 

তবে হিন্ডেনবার্গের অভিযোগ বেশ গুরুতর। তারা শেয়ারমূল্যে কারসাজি, বিশাল অঙ্কের দেনা আর হিসাবরক্ষণের জালিয়াতির কথা জানিয়েছে আদানি গ্রুপে। তাদের মতে, অফশোর কর স্বর্গগুলো ব্যবহার করে শেয়ারমূল্যে এসব কারসাজি করা হয়। উচ্চ দেনা থাকায় আদানি গ্রুপের প্রকৃত আর্থিক অবস্থা নিয়েও এতে গভীর সংশয় প্রকাশ করা হয়। 

এসব অভিযোগের ভিত্তিতেই বাজারনিবন্ধিত আদানি গ্রুপের সাতটি কোম্পানির শেয়ারমূল্য বেশ কম হওয়া উচিত বলে হিন্ডেনবার্গের প্রতিবেদনটি ইঙ্গিত দেয়। 

আদানি শিল্পগোষ্ঠী এসব অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, ভারতীয় আইন সম্পর্কে শর্ট সেলারটির অজ্ঞতাই তাদের এমন 'ভিত্তিহীন' অভিযোগের পেছনে কাজ করেছে। অন্যদিকে, আদানি গ্রুপ সব সময় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বিধিমালা মেনেই আর্থিক তথ্য ঘোষণা করে আসছে।  

এসব ব্যাখ্যায় অবশ্য বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। এমনকী আদানি গ্রুপের মূল প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের বাজারমূল্য বুধবার ৩০ শতাংশ পতনের শিকার হয়েছে। আদানি পাওয়ার এবং আদানি টোটাল গ্যাস তাদের দৈনিক মূল্যসীমার ৫ ও ১০ শতাংশ হারিয়েছে। 

আদানি ট্রান্সমিশনের বাজারদর কমেছে ৬ শতাংশ, আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে তা হয়েছে ২০ শতাংশ। 

সবচেয়ে বেশি বাজারমূল্য পতন হয়েছে ফ্রান্সের সাথে যৌথ উদ্যোগের আদানি টোটাল গ্যাসের বাজারমূল্যে। কোম্পানিটি প্রায় ২৭ বিলিয়ন ডলারের পতনের শিকার হয়েছে। 

Related Topics

টপ নিউজ

গৌতম আদানি / এশিয়ার সেরা ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net