Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মারিওপোলে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
03 December, 2022, 08:20 pm
Last modified: 03 December, 2022, 08:40 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

মারিওপোলে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া 

ঘাঁটিটি ইংরেজি অক্ষর 'ইউ' আকৃতির। নগর কেন্দ্রের কাছেই এটি গড়ে তোলা হচ্ছে। ঘাঁটির স্থাপনার ছাদে আঁকা রয়েছে- লাল, সাদা ও নীল রঙের তারকা, যা রুশ সেনাবাহিনীর প্রতীক। সেখানে আরও লেখা আছে– 'রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে মারিওপোলের জনগণের জন্য'।  
টিবিএস ডেস্ক 
03 December, 2022, 08:20 pm
Last modified: 03 December, 2022, 08:40 pm
ছবি: মাক্সার/ ভায়া বিবিসি

ইউক্রেনের অধিকৃত বন্দর নগরী মারিওপোলে সুবৃহৎ একটি সামরিক ঘাঁটি নির্মাণের মাধ্যমে অঞ্চলটিতে অবস্থান সুসংহত করছে রাশিয়ান সেনাবাহিনী। ভূপর্যবেক্ষণ কোম্পানি মাক্সারের স্যাটেলাইট চিত্রে যা উঠে আসে। খবর বিবিসির 

ঘাঁটিটি ইংরেজি অক্ষর 'ইউ' আকৃতির। নগর কেন্দ্রের কাছেই এটি গড়ে তোলা হচ্ছে। ঘাঁটির স্থাপনার ছাদে আঁকা রয়েছে- লাল, সাদা ও নীল রঙের তারকা, যা রুশ সেনাবাহিনীর প্রতীক। সেখানে আরও লেখা আছে– 'রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে মারিওপোলের জনগণের জন্য'।  

চলতি বছরের শুরুর দিকে শহরটি অবরুদ্ধ করে মস্কোর অনুগত বাহিনী। নগর দখলের লড়াইয়ে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় অবকাঠামোর। 

লড়াই চলাকালে মারিওপোলের ২৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে গত মাসে দাবি করেন ইউক্রেনীয় কর্মকর্তারা। জাতিসংঘ নিহতের সংখ্যা ১ হাজার ৩৪৮ জন বলে জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও হাজার খানেক বেশি হতে পারে বলেও উল্লেখ করে।  

২০২২ সালের মার্চে মারিওপোলের গোরস্থান। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি
গত নভেম্বরে তোলা ছবিতে বেশকিছু জায়গায় কবর খুঁড়ে শবদেহ সরানোর আলামত মিলেছে। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি

নগরীর ক্ষতিগ্রস্ত থিয়েটারের চারপাশে অস্থায়ী দেওয়াল তুলে দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ এখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকশ বেসামরিক নাগরিক নিহত হয় বলে ইউক্রেনের অভিযোগ। মানবাধিকার সংস্থা– অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলাকে রাশিয়ার 'সুস্পষ্ট যুদ্ধাপরাধ' বলে উল্লেখ করে।  

মার্চ মাসে তোলা ছবিতে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত মারিওপোল থিয়েটারের ধ্বংসপ্রাপ্ত দশা। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি
নতুন তোলা ছবিতে দেখা যাচ্ছে থিয়েটারের চারপাশে একটি আড়াল তুলে দেওয়া হয়েছে। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি

ইউক্রেনের কর্মকর্তাদের অনুমান, শহরটির ৯০ শতাংশ অবকাঠামো রাশিয়ান গোলাবর্ষণে ধ্বংস হয়ে যায়। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মেরামত করা সম্ভব নয়– এ ধরনের ভবন ভেঙে ফেলা শুরু করেছে রুশ বাহিনী। 

মার্চে শহরটি অবরোধের সময়- আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু বানায় রুশ বাহিনী। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি
নভেম্বরে তোলা ছবিতে দেখা যাচ্ছে, পুনর্নিমাণের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি

অন্য কয়েকটি ছবিতে মারিওপোল শহরের মেট্রো স্টেশনে বিপুল পরিমাণ রসদের স্তূপ দেখা গেছে। এখান থেকে নগরবাসীদের খাদ্য ও অন্যান্য নিত্যপণ্য সরবরাহ করছে রুশ কর্তৃপক্ষ। ছবিতে রসদ নিতে আসা বেসামরিক নাগরিকদের লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।  

মার্চের ছবিতে মারিওপোলের মেট্রো স্টেশন। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি
স্যাটেলাইট থেকে তোলা সাম্প্রতিকতম চিত্রে স্টেশনে রসদের স্তূপ দেখা যাচ্ছে। ছবি: মাক্সার/ ভায়া বিবিসি

দক্ষিণ ও পূর্ব দিকের ইউক্রেনীয় পাল্টা আক্রমণ অভিযানে শহরটিতে রুশ বাহিনীর দখল হুমকির মুখে পড়েছিল। এই প্রেক্ষাপটে- মারিওপোলে রাশিয়া ধীরে ধীরে প্রতিরক্ষামূলক অবকাঠামো গড়ে তুলছে– একথা কিছুদিন ধরেই বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছিল। তারপরেই প্রকাশিত হলো এসব স্যাটেলাইট চিত্র। এতে বিষয়টি নিশ্চিত হলো। 

গত মাসে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেন, মারিওপোলের দুটি কারখানায় ট্যাংক ও সাঁজোয়া যানের চলাচল বন্ধে ব্যবহৃত 'ড্রাগন টিথ' নামক কংক্রিটের ব্লক উৎপাদন করছে রাশিয়া। 
মারিওপোল কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে। এই বন্দর নগরীর মাধ্যমে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে রুশ বাহিনী। 
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / মারিওপোল / সামরিক ঘাঁটি / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net