Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নিউইয়র্কের ম্যাকডোনাল্ড এভিনিউর আরেক নাম এখন 'লিটল বাংলাদেশ' 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2022, 01:25 pm
Last modified: 20 October, 2022, 01:44 pm

Related News

  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে
  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • পূর্ববর্তী মেয়রের ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল মামদানির, ইহুদিবিদ্বেষ উসকানোর অভিযোগ ইসরায়েলের
  • মেয়র হিসেবে ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে বাস করবেন জোহরান মামদানি 

নিউইয়র্কের ম্যাকডোনাল্ড এভিনিউর আরেক নাম এখন 'লিটল বাংলাদেশ' 

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রতি সম্মান দেখিয়ে ম্যাকডোনাল্ড এভিনিউ ও চার্চ এভিনিউর একটি অংশকে এই নামকরণ করা হয়েছে।
টিবিএস ডেস্ক
20 October, 2022, 01:25 pm
Last modified: 20 October, 2022, 01:44 pm
ছবি: ব্রুকলিন পেপার

নিউইয়র্কের কেনসিংটনের ম্যাকডোনাল্ড এভিনিউর একটি অংশকে আনুষ্ঠানিকভাবে 'লিটল বাংলাদেশ' নামকরণ করা হয়েছে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রতি সম্মান দেখিয়ে এই নামকরণ করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র ব্রুকলিন পেপার জানিয়েছে, গত ১৬ অক্টোবর নতুন নামফলক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল সদস্য শাহানা হানিফ, সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার ও অ্যাসেম্বলি সদস্য রবার্ট ক্যারলসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। 

নামকরণের আনুষ্ঠানিকতা শেষে কাউন্সিল সদস্য শাহানা হানিফ ইনস্টাগ্রামে লেখেন, "কেন ম্যাকডোনাল্ড এভিনিউ ও চার্চ এভিনিউ করিডরকে 'লিটল বাংলাদেশ' নামকরণ করা হয়েছে? যাতে আমরা এই এলাকাটিকে আপন মনে করি এবং এই কমিউনিটিকে সুরক্ষার জন্য আমাদের যেসব দায়িত্ব রয়েছে, তা পালন করি।

'লিটল বাংলাদেশ' নামকরণে অগ্রণী ভূমিকা রেখেছেন কাউন্সিল সদস্য শাহানা হানিফ। ছবি: ব্রুকলিন পেপার

সিটি কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার বলেন, "আজ কেনসিংটনের এই অংশটিকে 'লিটল বাংলাদেশ' নামকরণ করায় প্রত্যেকেই ভীষণ খুশি!" শাহানা হানিফের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমি যা ১২ বছরে করতে পারিনি, তিনি তা মাত্র ১০ মাসেরও কম সময়ে করে দেখিয়েছেন!"

ম্যাকডোনাল্ড এভিনিউ ও চার্চ এভিনিউ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বাস। এ সংখ্যাটা প্রতিবছর বেড়েই চলেছে এবং এখানেই বাংলাদেশি ক্যাফে-রেস্টুরেন্টগুলো অবস্থিত। ২০১৯ সালে এশিয়ান-আমেরিকান ফেডারেশন পরিচালিত এক জরিপ অনুযায়ী, শহরের মোট বাংলাদেশির ১৬ শতাংশই ব্রুকলিনে বসবাস করেন। এছাড়া, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে নিউইয়র্কে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে ওই জরিপ থেকে জানা যায়।

বাংলাদেশি অভিবাসী পরিবারের মেয়ে এবং সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়া প্রথম মুসলিম নারী শাহানার কাছে নামকরণের স্বীকৃতি পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত এপ্রিলে তিনি এই অ্যাভিনিউর অংশকে 'লিটল বাংলাদেশ' নামকরণের প্রস্তাব দিয়েছিলেন।

ছবি: ব্রুকলিন পেপার

ক্যারল বলেন, "বহু বছর ধরেই সবাই এই এলাকাকে ব্রুকলিনের বাংলাদেশি কমিউনিটির প্রাণ বলে জানতো। এবার আনুষ্ঠানিভাবে এই নামকরণ করতে পেরে ভালো লাগছে। আর এর কৃতিত্ব অবশ্যই সিটি কাউন্সিল সদস্যকে (শাহানা) দিতেই হবে... তার কারণেই এটা সম্ভব হয়েছে।"

এদিকে নামফলক উন্মোচনের দিন স্থানীয় বাংলাদেশি শিশুরা গান গেয়েছে এবং নিজেদের সংস্কৃতির গুরুত্ব নিয়ে কথা বলেছে বলে জানা যায়। 

শাহানা হানিফের ভাষ্যে, নিজ দেশ ছেড়ে অভিবাসী পরিবারগুলো ব্রুকলিনে বসতি স্থাপনের জন্য যে সংগ্রাম করেছেন, তাদের সেই সংগ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে এই নামকরণের মাধ্যমে।               

Related Topics

টপ নিউজ

ব্রুকলিন / লিটল বাংলাদেশ / নামকরণ / নিউইয়র্ক / বাংলাদেশি কমিউনিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে
  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • পূর্ববর্তী মেয়রের ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল মামদানির, ইহুদিবিদ্বেষ উসকানোর অভিযোগ ইসরায়েলের
  • মেয়র হিসেবে ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে বাস করবেন জোহরান মামদানি 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net