Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 September, 2022, 11:45 pm
Last modified: 09 September, 2022, 12:01 am

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

গ্রীষ্মকালীন আবাস বালমোরাল দুর্গে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এই প্রাসাদেই এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।
টিবিএস ডেস্ক
08 September, 2022, 11:45 pm
Last modified: 09 September, 2022, 12:01 am
ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন।

গ্রীষ্মকালীন আবাস বালমোরাল দুর্গে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এই প্রাসাদেই এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।

এর আগে আজ চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপর পুত্র প্রিন্স চার্লসসহ রাজপরিবারের সদস্যরা রানির পাশে থাকার জন্য স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে যান।

১৯৫২ সালে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসার পর দীর্ঘ ৭০ বছর শাসনকার্য পরিচালনা করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানির মৃত্যুর পর তার বড় সন্তান, সাবেক প্রিন্স অভ ওয়েলস- চার্লস নতুন রাজা হিসেবে সিংহাসনে বসবেন। একইসাথে তিনি ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানও হবেন।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে: 'বালমোরালে আজ বিকেলে শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে রানির। কিং ও কুইন কনসর্ট আজ সন্ধ্যায় বালমোরালে অবস্থান করবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন।'

রানির পৌত্র প্রিন্স উইলিয়ামও বালমোরালে অবস্থান করছেন। তার ভাই প্রিন্স হ্যারি বর্তমানে বালমোরালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রানি এলিজাবেথের শাসন শুরু হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলেন উইনস্টন চার্চিলকে। নিজের দীর্ঘ শাসনকালে ব্রিটিশ ও বৈশ্বিক ইতিহাসের অনেক উত্থানপতন দেখেছেন দ্বিতীয় এলিজাবেথ।

এসবের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্যয় সংকোচন, সাম্রাজ্য থেকে কমনওয়েলেথে পরিবর্তন, স্নায়ুযুদ্ধের সমাপ্তি, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের প্রবেশ ও ত্যাগ।

নিজের শাসনামালে ১৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অধীনে ব্রিটিশ সরকার পরিচালনা করেছিল। এ সপ্তাহে ব্রিটেনের ১৫তম প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিষিক্ত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

প্রতিসপ্তাহে প্রধানমন্ত্রীকে সাক্ষাতের সময় দিতেন রানি। লন্ডনের মেফেয়ারের উইন্ডসর দুর্গে ১৯২৬ সালের ২১ এপ্রিল এলিজাবেথ আলেকজান্ডার ম্যারি হিসেবে জন্মগ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

রানি এলিজাবেথ / মৃত্যু / ব্রিটেনের রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net