Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এবার গোতাবায়ার বিরুদ্ধে রাস্তায় নামলেন সনাৎ জয়সুরিয়া

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
09 July, 2022, 08:00 pm
Last modified: 09 July, 2022, 08:20 pm

Related News

  • শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে সতর্ক হতে হবে, দূর করতে হবে বিভাজন 
  • শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি
  • ৭ দিনের মধ্যে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট: শ্রীলঙ্কার স্পিকার
  • শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি
  • 'রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন'- ইউটার্ন নিলেন স্পিকার

এবার গোতাবায়ার বিরুদ্ধে রাস্তায় নামলেন সনাৎ জয়সুরিয়া

বিক্ষোভে এবার জনগণের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও। টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 July, 2022, 08:00 pm
Last modified: 09 July, 2022, 08:20 pm
বিক্ষোভে যোগ দিয়েছেন জয়সুরিয়া। ছবি তার টুইটার থেকে নেওয়া।

শনিবার (৯ জুলাই) সকালে কয়েক হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে। এ ঘটনার পর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন গোতাবায়া।

এ বিক্ষোভে এবার জনগণের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও। টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করেন তিনি।

এক টুইটে তিনি লিখেন, 'কোন ব্যর্থ নেতাকে প্রত্যাখ্যান করার জন্য' তার দেশকে কখনো এতটা সঙ্ঘবদ্ধ হতে দেখেননি।

সনাৎ জয়সুরিয়া বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় নেমেও সামিল হয়েছেন। তিনি জানান, তিনি সবসময় শ্রীলঙ্কানদের পাশে ছিলেন। রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নিজের ছবি টুইট করে তিনি লিখেছেন, '...খুব শীঘ্রই লোকজন বিজয় উদযাপন করবে। আর এটা (বিক্ষোভ) কোনো প্রকার সহিংসতা ছাড়া চলা উচিত।'

Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022

আরেক টুইটে জয়সুরিয়া লিখেন, 'অবরোধ শেষ হয়েছে। আপনার দুর্গের পতন ঘটেছে। গণশক্তির জয় হয়েছে। সসম্মানে পদত্যাগ করুন।'

জয়সুরিয়া ছাড়াও সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেও রাজাপাকসে'র বিরুদ্ধে সরব ছিলেন। তারা গণবিক্ষোভেও সমর্থন জানিয়েছিলেন।

উল্লেখ্য, ১২ বছর আগে রাজনীতিতে যোগ দেন জয়সুরিয়া। মাহিন্দা রাজাপাকসে নেতৃত্বাধীন ইউএফপিএ সরকারের মন্ত্রীও হন তিনি। ২০১৫ সালে সংসদ ভেঙে দেওয়ার পর ভোটে লড়েননি। তবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা যায়।

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশায় ভুগছে শ্রীলঙ্কা। নিত্যপণ্যসহ প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য পর্যাপ্ত ডলারও নেই দ্বীপরাষ্ট্রটির কাছে। মূল্যস্ফীতির সূচক রেকর্ড পর্যায়ে গিয়ে থেকেছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

গত সপ্তাহেই লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ঘোষণা দিয়েছেন, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

সনাৎ জয়সুরিয়া / জয়সুরিয়া / শ্রীলঙ্কার বিক্ষোভ / রাজাপাকসে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে সতর্ক হতে হবে, দূর করতে হবে বিভাজন 
  • শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি
  • ৭ দিনের মধ্যে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট: শ্রীলঙ্কার স্পিকার
  • শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি
  • 'রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন'- ইউটার্ন নিলেন স্পিকার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net