Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট

বিনোদন

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 01:45 pm
Last modified: 05 May, 2026, 08:07 pm

Related News

  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট; দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
  • ডলির ছবির খোঁজে

‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট

নন্দিতা দাস লেখেন, ‘ওনার শেষকৃত্যে যাওয়ার জন্য এই লেখাটি লিখছি। আমি কল্পনাও করিনি যে ওনার সাথে আমার 'পরের বার' দেখাটা এভাবে হবে।’
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 01:45 pm
Last modified: 05 May, 2026, 08:07 pm
প্রথম ছবিতে রঘু রাইয়ের সঙ্গে নন্দিতা ও দ্বিতীয় ছবিতে নন্দিতার বাবার সঙ্গে রঘু রাই। ছবি: নন্দিতার ফেসবুক থেকে সংগৃহীত

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাস। 

গতকাল এক ফেসবুক পোস্টে রঘু রাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'আজ আমি আমার পরিবারেরই একটা অংশকে হারালাম।'

টিবিএস পাঠকদের জন্য নন্দিতা দাসের ফেসবুক পোস্টটির বাংলা অনুবাদ নিচে তুলে ধরা হলো:

'রঘু আঙ্কেল... আমার চাচু... আজ আমি আমার পরিবারেরই একটা অংশকে হারালাম।'

'বাবা আর ওনার বন্ধুত্ব সেই সময়ের, যখন আমার কোনো অস্তিত্বই ছিল না। দশকের পর দশক, শহর এবং অসংখ্য বাড়ি পেরিয়ে তাদের এই বন্ধুত্ব অটুট ছিল... কত কথা, হাসি, ভ্রমণ আর একসাথে খাওয়া-দাওয়ার স্মৃতিতে ঘেরা ছিল তাদের বন্ধুত্ব।'

'তাদের সম্পর্কটা ছিল একেবারেই আলাদা—গভীর এবং একে অপরের প্রতি প্রচণ্ড যত্নশীল। তারা দুজনেই আলাদা ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তবুও তাদের ঘনিষ্ঠতা ছিল এমন যা কেবল তারাই বুঝতেন। তারা ঝগড়া করতেন, একে অপরকে বকাঝকা করতেন, জেদ ধরতেন... কিন্তু এসবই ছিল কেবল অপরজনের জন্য কোনটা ভালো সেটা ভেবে।'

'আমার সাথেও ওনার নিজস্ব একটা টান ছিল। আমি ওনার কাছে নিশ্চিন্তে মনের কথা বলতে পারতাম, বাবার জেদ নিয়ে অভিযোগ করতে পারতাম। উনি প্রায়ই ফোন করে আমাকে বকা দিতেন কেন আমি বাবার জন্য দিল্লিতে ঠিকমতো আসি না। কিন্তু গত কয়েক মাস ধরে উনি অসুস্থ ছিলেন এবং কারোর সাথে দেখা করতে চাচ্ছিলেন না। তাই আমাকে বলেছিলেন পরেরবার দেখা করতে। আর আজ, আমি বিমানে বসে ওনার শেষকৃত্যে যাওয়ার জন্য এই লেখাটি লিখছি। আমি কল্পনাও করিনি যে ওনার সাথে আমার 'পরের বার' দেখাটা এভাবে হবে।'

'বাবাও বিমানে করে আসছেন। যখন ওনার সাথে কথা বললাম, মনে হলো খবরটা তখনো ওনার ভেতরে ঠিকমতো পৌঁছায়নি। সাম্প্রতিক সময়ে বাবা অনেক বন্ধুকে হারিয়েছেন। উনি বড্ড একা হয়ে পড়েছেন। কিন্তু ওনার প্রিয় 'রামাইয়া'কে হারানোটা হবে সবচেয়ে কঠিন। ওনাকে 'বুদ্ধু বাবা' বলে ডাকার মানুষটাকে উনি ভীষণ মিস করবেন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত অজস্র স্মৃতি ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মনে। যারা ওনার সাথে একবারও মিশেছেন, তারা ওনার উষ্ণতা, রসিকতা, প্রাণখোলা হাসি আর গলার আওয়াজ চিরকাল মনে রাখবেন। উনি আর নেই—এটা মেনে নেওয়া অসম্ভব মনে হচ্ছে। আমার শৈশব, আমার জীবন... আর বাবার জীবনের একটা অংশ আজ ওনার সাথেই চলে গেল।'

'অবনী, পূর্বাই, নিতিন, লগন, মিতা দিদি—এবং যারা ওনাকে ভালোবাসতেন, সবার কথাই ভাবছি। এই শোক সহ্য করার শক্তি আমাদের খুঁজে নিতে হবে, একই সাথে উদযাপন করতে হবে ওনার তোলা হাজার হাজার আলোকচিত্রকে—যার লেন্সের ভেতর দিয়ে আমরা গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাস, রাজনীতি আর মানুষকে দেখেছি।'

'আপনাকে ভীষণ মিস করব রঘু চাচু। ওপারে ভালো থাকবেন।'

'পুনশ্চ ১: কুমার গন্ধর্বের নির্গুণি ভজনটি ছিল ওনার রিংটোন... "উড় যায়েগা হংস একেলা..." (একলা রাজহাঁস একদিন উড়ে যাবেই...)'

'পুনশ্চ ২: শেষকৃত্যের পর এটি পোস্ট করছি। মনটা খুব ভারাক্রান্ত, তাই এখন আর ছবি যোগ করতে পারলাম না। পরে শেয়ার করব।'

Related Topics

টপ নিউজ

ভারতীয় অভিনেত্রী / নন্দিতা দাস / প্রখ্যাত / আলোকচিত্রী / রঘু রাই / ফেসবুক পোস্ট / শোক প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মাতেই ছাড়া হলো পাথর ব্যবসায়ীকে
  • প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট; দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
  • ডলির ছবির খোঁজে

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net