Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেল ১,২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
27 October, 2026, 06:35 pm
Last modified: 27 October, 2026, 06:37 pm

Related News

  • আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স
  • অনুমোদন ছাড়াই সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে ২৪ রিসোর্ট, দখল-দূষণে বিপন্ন বন-নদী
  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • শৈশবে সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেল ১,২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো

ফুলবাড়ীর সুকানি মো. সাকিব কাজী বলেন, রাত সাড়ে ৯টার দিকে হিরণ পয়েন্ট থেকে কয়লা বোঝাই করে তারা মোংলার দিকে আসছিলেন। তখন জান্নাতুল ফেরদৌস নামের বাঙ্কারটি ডাউনে নামছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের জাহাজে ধাক্কা দেয়। এতে জাহাজের ডেক ফেটে পানি ঢুকতে শুরু করে।   
টিবিএস রিপোর্ট 
27 October, 2026, 06:35 pm
Last modified: 27 October, 2026, 06:37 pm
সুন্দরবনে তেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে সোমবার রাতে ডুবে যাওয়া কয়লাবাহী জাহাজের উদ্ধারকৃত নাবিক ও শ্রমিকরা। ছবি: সংগৃহীত

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই 'এমভি ফুলবাড়ী' নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর চ্যানেল সংলগ্ন হারবাড়িয়া-সংলগ্ন সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি, জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা অন্য একটি জাহাজে করে মোংলা উপজেলা সদরে এসেছেন। 

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সোয়া ২টা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে জাহাজটি বন্দর চ্যানেলের বাইরে ডোবায় জান চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ 'এমভি ইয়াস জুপিটার' থেকে কয়লা বোঝাই করে ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়েছিল ডুবে যাওয়া জাহাজ এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে 'এমটি জান্নাতুল ফেরদৌস' নামের একটি তেলবাহী বাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফুলবাড়ীর তলা ফেটে যায়।  

ফুলবাড়ীর সুকানি মো. সাকিব কাজী বলেন, রাত সাড়ে ৯টার দিকে হিরণ পয়েন্ট থেকে কয়লা বোঝাই করে তারা মোংলার দিকে আসছিলেন। তখন জান্নাতুল ফেরদৌস নামের বাঙ্কারটি ডাউনে নামছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের জাহাজে ধাক্কা দেয়। এতে জাহাজের ডেক ফেটে পানি ঢুকতে শুরু করে।
  
সাকিব বলেন, 'তখন আমরা জাহাজটি কিনারের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এর মধ্যেই এটি ডুবতে শুরু করে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে লাফ দিয়ে সাঁতরে অন্য একটি জাহাজে উঠি।' 

অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের লস্কর মো. নয়ন শেখ দাবি করেন, অ্যাঙ্করের সমস্যার কারণে তাদের বাঙ্কারটি সরে মূল চ্যানেলে চলে আসে। তিনি বলেন, 'সামনে এসে লাইট দিয়ে সংকেত দিতে দিতেই ধাক্কা লেগে যায়।' 

ধাক্কায় তিনি ছিটকে ফুলবাড়ীতে গিয়ে পড়েন। ফুলবাড়ীর নাবিক ৯ জন এবং নয়ন শেখসহ মোট ১০ জনকে রানীয়া-১৩ নামের একটি জাহাজ উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। তারা এখন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার কার্যালয়ে আছেন।  

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'হিরণ পয়েন্টে অবস্থানরত একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। তার ভাষ্য, ডুবে যাওয়া জাহাজটি নদীর কিনারার দিকে আছে, ফলে অন্য নৌযান চলাচলে সমস্যা হচ্ছে না।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, 'জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে এবং নৌযান চলাচলও স্বাভাবিক। জাহাজটি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / তেলবাহী জাহাজ / কয়লাবোঝাই কার্গো / পশুর চ্যানেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স
  • অনুমোদন ছাড়াই সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে ২৪ রিসোর্ট, দখল-দূষণে বিপন্ন বন-নদী
  • আরব আমিরাতের উপকূলে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজে ড্রোন হামলা: ভারতীয় ২২ নাবিককে উদ্ধার
  • সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • শৈশবে সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net