Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2026, 08:00 pm
Last modified: 28 September, 2026, 08:16 pm

Related News

  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেন পুতুল, দুদকের চার্জশিট অনুমোদন
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

রিটে তদন্ত বা অনুসন্ধানাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং করা থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 September, 2026, 08:00 pm
Last modified: 28 September, 2026, 08:16 pm
কোলাজ: টিবিএস

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে 'প্রাথমিক সত্যতা পাওয়া গেছে' মর্মে বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে প্রচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রিটে তদন্ত বা অনুসন্ধানাধীন কোনো বিষয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং করা থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এ রিট দায়ের করেন। পরে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান।

রিট আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, বিচারাধীন কোনো বিষয়ে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা এবং ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের বিষয়ে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি (রিট পিটিশন নং ১৩৮৮৫/২০২৬) দায়ের করা হয়। রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) ও সহকারী পরিচালককে (জনসংযোগ কর্মকর্তা) বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির উপ-পরিচালক জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে দুদক 'প্রাথমিক সত্যতা পাওয়ায়' অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অথচ দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কোনো অভিযোগের 'প্রাথমিক সত্যতা' অনুসন্ধান শেষের ফলাফল হতে পারে, অনুসন্ধানের শুরুতে এমন বক্তব্য দেওয়ার কোনো আইনি এখতিয়ার নেই।

আবেদনে বলা হয়, পরবর্তীতে ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নে ওই বক্তব্যকে 'স্লিপ অব দ্য টাং' বা মুখ ফসকে বলা বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। কিন্তু এর কোনো আনুষ্ঠানিক ও স্পষ্ট প্রত্যাহার গণমাধ্যমে প্রচার করা হয়নি।

এরপর ১০ সেপ্টেম্বর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও, তা আমলে না নিয়ে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুদকের সহকারী পরিচালক আরেকটি প্রেস ব্রিফিং করেন। সেখানে ডিএনসিসির প্রশাসক নিয়োগ, ডিসি পদায়ন, ওয়াসা, এলজিইডি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার এবং বিদেশে অর্থপাচারসহ বহুবিধ নতুন অভিযোগ আনা হয়।

রিট আবেদনে আসিফ মাহমুদ দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের যে বিষয়টি আনা হয়েছে, তা মূলত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের আদেশে হয়েছে। এছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার যে পদোন্নতির কথা বলা হয়েছে, তা তিনি পদত্যাগের (১১ ডিসেম্বর ২০২৫) প্রায় পাঁচ মাস পর (১১ মে ২০২৬) কার্যকর হয়। ফলে এতে তার কোনো সংশ্লিষ্টতা থাকা আইনগত ও বাস্তবিকভাবে অসম্ভব।

রিটে আরও অভিযোগ করা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে তিনি প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং 'মিডিয়া ট্রায়াল' পরিচালনার উদ্দেশ্যে এমন ব্রিফিং করা হয়েছে, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকার এবং 'তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১'-এর পরিপন্থি।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ / দুদক / রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • সেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি সেলেবি-র
  • ছবি: ফার্মি এক্সপ্লোরার
    ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেন পুতুল, দুদকের চার্জশিট অনুমোদন
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

4
সেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি সেলেবি-র

5
ছবি: ফার্মি এক্সপ্লোরার
আন্তর্জাতিক

২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net