Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2026, 07:05 pm
Last modified: 23 September, 2026, 08:44 pm

Related News

  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি
  • প্রধানমন্ত্রীর বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য; মজা করে করেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল না: আদালতে আসামি
  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

নিজেদের নির্দোষ দাবি করে ফুডপান্ডার কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা এই মামলায় পরোয়ানা জারির আগেই উচ্চ আদালত থেকে তাদের কর্মকর্তারা আগাম জামিন লাভ করেছেন।
টিবিএস রিপোর্ট
23 September, 2026, 07:05 pm
Last modified: 23 September, 2026, 08:44 pm
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়ার পর হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শীর্ষ পাঁচ কর্মকর্তা। তবে নিজেদের নির্দোষ দাবি করে ফুডপান্ডার কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা এই মামলায় পরোয়ানা জারির আগেই উচ্চ আদালত থেকে তাদের কর্মকর্তারা আগাম জামিন লাভ করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার বাদী শিহাব মাহমুদ বশির এতথ্য নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন—ফুডপান্ডা বাংলাদেশের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজা (৪০), কো-ফাউন্ডার ও পরিচালক জুবায়ের সিদ্দিকী (৪৬), পান্ডামার্ট-এর পরিচালক মো. তাবরেজ খান (৪০), হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক (৪৫) এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজেদুল হক (৪২)।

এদিকে কর্মীদের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে ফুডপান্ডা বুধবার একে বিবৃতিতে জানিয়েছে, একটি আইনমান্যকারী প্রতিষ্ঠান হিসেবে ফুডপান্ডা ও এর ভগিনী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। আমরা আদালতের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই মিথ্যা অভিযোগের মোকাবিলা করব এবং প্রমাণ করব যে আমাদের কোনো কর্মী কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে জড়িত নন।

আদালত সুত্রে জানা গেছে, গত বছরের ৩ জুলাই প্রায় ৬ কোটি টাকার আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির বাদী হয়ে ঢাকার আদালতে পৃথক চারটি মামলা করেন। ওই সময়ে মামলাগুলো আমলে নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গুলশান থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

মামলাটির তদন্ত শেষে এক মামলায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান ও আরেক মামলায় একই থানার এসআই মো. সাখাওয়াত হোসেন প্রতিবেদন দাখিল করেন। আজ বুধবার এই প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

তবে ফুডপান্ডার বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ইস্যুকৃত পরোয়ানা এ ধরনের মামলার ক্ষেত্রে একটি স্বাভাবিক আইনি ধারা মাত্র। ইতোমধ্যে হাইকোর্ট থেকে আমাদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আইপিএলই ইলেকট্রনিক্সের মাধ্যমে হাউজহোল্ড ও কিচেন অ্যাকসেসরিজ, মোবাইল অ্যাকসেসরিজসহ বিভিন্ন পণ্য আমদানি করে ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টে সরবরাহ করতেন। ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্রয়াদেশের মাধ্যমে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য সরবরাহ করা হয়। এসব পণ্যের বিপরীতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি প্রায় ১ কোটি টাকা পরিশোধ করা হয়নি। 

সর্বশেষ গত বছরের ২৬ জুন মামলার বাদী তার প্রতিনিধি আসামিদের অফিসে গিয়ে পাওনা টাকা চাইলে আসামিরা ভয়ভিতি দেখানোসহ মেরে ফেলের হুমকি দেয়। 

অভিযোগে আরও বলা হয়, এসব সরবরাহ করা পণ্য নষ্ট হয়েছে দেখিয়ে ভুয়া ফেরত চালান তৈরি করা হয়েছে। এভাবে পাওনা অর্থ কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি চুক্তির শর্ত ভেঙে ভ্যাট, ট্যাক্স ও বিজ্ঞাপন বাবদ প্রায় ১০ লাখ টাকা কেটে নেওয়ার অভিযোগও করে এই মামলার বাদী।

তবে বাদী শিহাব মাহমুদ বশিরের প্রদান করা চেকে বাউন্স হওয়া এবং তার কাছে কোম্পানির পাওনা টাকা সংক্রান্ত একটি বাণিজ্যিক বিরোধের জের ধরেই এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ফুডপান্ডা। মূলত নিজের (শিহাব মাহমুদ বশির) ব্যবসায়িক আর্থিক দায় এড়ানো, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে অহেতুক হয়রানি করা এবং কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তিনি এই প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ নিয়েছেন দাবি ফুডপান্ডার। 
 

Related Topics

টপ নিউজ

ফুডপান্ডা / গ্রেপ্তারি পরোয়ানা জারি / প্রতারণার মামলা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি
  • প্রধানমন্ত্রীর বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য; মজা করে করেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল না: আদালতে আসামি
  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net