Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 10:20 pm
Last modified: 17 September, 2026, 07:20 am

Related News

  • দুর্গাপূজা: প্রতিমা বিসর্জনের দিন দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করবে এসআরবি
  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 

এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক

বক্তব্যে মহাপরিচালক নবপ্রণীত আইনের আলোকে এসআরবির সব ধরনের আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 10:20 pm
Last modified: 17 September, 2026, 07:20 am

নতুন আইনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নতুন আইনের আলোকে বাহিনীটির লোগো, পতাকা ও পোশাকেও আসছে পরিবর্তন। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সরকার প্রণীত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬' এর গেজেট গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে নতুন আইনি কাঠামোয় এসআরবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

আইনটির গেজেট প্রকাশের পর আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এসআরবি সদর দপ্তরে বাহিনীর সদস্যদের সঙ্গে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নবগঠিত বাহিনীর মহাপরিচালক আহসান হাবিব পলাশ। এ সময় সদর দপ্তরের সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে থাকা এসআরবির সব ব্যাটালিয়নের সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যপারে মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বক্তব্যে মহাপরিচালক নবপ্রণীত আইনের আলোকে এসআরবির সব ধরনের আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে এসআরবির 'শুভযাত্রা'র ঘোষণা দেন।

নতুন আইনের আলোকে বাহিনীর সাংগঠনিক পরিচিতিতেও পরিবর্তন আসছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর দ্রুত এসব পরিবর্তন কার্যকর করা হবে।

আহসান হাবিব পলাশ এসআরবির সদস্যদের ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, এসআরবির প্রতিটি আভিযানিক কার্যক্রমে আইন, স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দিতে হবে। বাহিনীর সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এদিকে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে বুধবার বাদ আসর সদর দপ্তরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত বাহিনীর সার্বিক মঙ্গল এবং দেশের সেবায় নিয়োজিত থেকে এসআরবির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
 
Related Topics

টপ নিউজ

এসআরবি / লোগো / পোশাক / গেজেট / আইন / নিরাপত্তা / পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • দুর্গাপূজা: প্রতিমা বিসর্জনের দিন দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করবে এসআরবি
  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net