Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2026, 07:50 pm
Last modified: 07 August, 2026, 07:55 pm

Related News

  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
  • সৌদি রুটগুলোতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল, বিমানের নতুন সূচি ঘোষণা
  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা: হুমায়ুন
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য চাইলো ঢাকা

যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট

শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
টিবিএস রিপোর্ট
07 August, 2026, 07:50 pm
Last modified: 07 August, 2026, 07:55 pm
ফাইল ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩০৬) ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টারও বেশি সময় আটকা পড়েছে। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। এতে ২৬০ জন যাত্রী ছিলেন। এরপর স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটি ইতালিতে অবতরণ করে। 

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামত করতে হবে। এর পর দুপুর হয়ে এলেও ফ্লাইটটি কখন ছেড়ে যাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি। 

শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, "এখানে অনেক যাত্রী রয়েছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের কাউকে উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হয়নি।"

তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, "আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। গরম ও বদ্ধ পরিবেশের কারণে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।"

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইতালিতে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

বিমান / বিমান বাংলাদেশ / বিমান বাংলাদেশ এয়ারলাইনস / ফ্লাইট / যাত্রী / ইতালি / টরন্টো / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
  • সৌদি রুটগুলোতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল, বিমানের নতুন সূচি ঘোষণা
  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা: হুমায়ুন
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য চাইলো ঢাকা

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net