Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:05 pm
Last modified: 14 June, 2026, 08:11 pm

Related News

  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল  
  • মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন 
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • নির্বাচনের আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:05 pm
Last modified: 14 June, 2026, 08:11 pm
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলায় 'নরসিংদী মেডিকেল কলেজ' প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১  থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন এই কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, 'নরসিংদী মেডিকেল কলেজ' প্রতিষ্ঠার এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) তথ্য অনুযায়ী, পুরো ৩৭টি সরকারি মেডিকেল কলেজে গুরুতর শিক্ষক ঘাটতি রয়েছে এবং অনুমোদিত শিক্ষকের ৪২.৬ শতাংশ পদ খালি রয়েছে। ৬ হাজার ৪৪৬টি অনুমোদিত পদের মধ্যে ২ হাজার ৭০০টি খালি রয়েছে। ঘাটতি সবচেয়ে বেশি অধ্যাপক পর্যায়ে, যেখানে ৬৪.৬৫ শতাংশ পদ খালি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পর নির্মিত মাগুরা, নীলফামারী, হবিগঞ্জ, চাঁদপুর, নওগাঁ ও নেত্রকোণা—এই ছয়টি মেডিকেল কলেজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। এই কলেজগুলোর স্থায়ী ক্যাম্পাস নেই, হাসপাতালের সঙ্গে সংযুক্ত নয় এবং শিক্ষক সংকটসহ নানা সংকটের সম্মুখীন।

দেশে আর নতুন একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রয়োজন নেই বলে সোমবার বাজেট পরবর্তী এক আলোচনা সভায় বলেছেন বিশেষজ্ঞরা।

অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যালচনায় দেখা গেছে, বিগত বছরগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনিয়মের ফলে সরকারি ও বেসরকারি কিছু কলেজে চিকিৎসা শিক্ষার মান কমে গেছে।

মন্ত্রণালয়ের মতে, অবকাঠামোগত দুর্বলতা, আটটি মূল বিষয়ের শিক্ষক ঘাটতি এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পর্যাপ্ত রোগীর অভাব চিকিৎসা শিক্ষার মান কমার প্রধান কারণ।

Related Topics

টপ নিউজ

সরকারি মেডিকেল কলেজ / নরসিংদী মেডিকেল কলেজ / স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ / প্রজ্ঞাপন জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল  
  • মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন 
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
  • নির্বাচনের আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net