Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
11 May, 2026, 07:05 pm
Last modified: 11 May, 2026, 07:08 pm

Related News

  • নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি, লক্ষ্য ‘রংধনু জাতি’ গঠন: অর্থমন্ত্রী 
  • শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতার চেষ্টা করলে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী

তিনি বলেন, ‘ভারতে কী ঘটছে, সেটা বড় বিষয় নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশেও ঘটবে, এমনটা হতে দেওয়া হবে না।’
ইউএনবি
11 May, 2026, 07:05 pm
Last modified: 11 May, 2026, 07:08 pm
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে কথা বলেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না।

সোমবার (১১ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ভারত তো বিশাল দেশ। তাদের আমি শ্রদ্ধা করি। তাদের দেশে গণতন্ত্রকে খুব লালন করা হয়, এজন্য আমি শ্রদ্ধা করি। তবে মন থেকে আরও বেশি শ্রদ্ধা করব, যদি তারা তাদের দেশের সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং তাদের জনগণের একটি অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়।'

তিনি বলেন, 'তবে আমি একটা কথা বলি, ভারতে কী ঘটছে, সেটা বড় বিষয় নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশেও ঘটবে, এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ।'

এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, 'অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের সরকারপ্রধান আছেন, তিনি অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তা করছেন। এ ব্যাপারে তিনি অবশ্যই তার পক্ষ থেকে কথা বলবেন।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Related Topics

টপ নিউজ

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ / ধর্মমন্ত্রী / সংখ্যালঘু / মন্ত্রিত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি, লক্ষ্য ‘রংধনু জাতি’ গঠন: অর্থমন্ত্রী 
  • শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতার চেষ্টা করলে সাথে সাথেই আইনি ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net