আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
রাজধানীর আদাবর এলাকায় শুক্রবার সকালে (৮ মে) অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছিনতাইকারী রুবেল ওরফে 'পাংখা রুবেলকে' গ্রেপ্তার করেছে পুলিশ।
আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।
তিনি টিবিএসকে বলেন, রুবেল মোহাম্মদপুরভিত্তিক কিশোর গ্যাং 'রক্ত চোষা জনি গ্রুপ'-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে ৯টি মামলা রয়েছে। এছাড়া, আদাবর থানায় দায়ের করা দুটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।
