Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 07:30 pm
Last modified: 30 April, 2026, 07:39 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান কোনো দলীয় ব্যক্তি নন। গভর্নর কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু তার পারফরম্যান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।'
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 07:30 pm
Last modified: 30 April, 2026, 07:39 pm

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)—এই দুই নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিয়ে জাতীয় সংসদে দুটি বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।

বিল পাসের পর বিএসইসি ও আইডিআরএ-তে দক্ষ লোক নিয়োগ এবং আর্থিক খাতের শীর্ষ পদে রাজনৈতিক ব্যক্তিদের পদায়ন নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়। বিতর্কের এক পর্যায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানান, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে, অর্থনৈতিক খাতের কোনো গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না।

বিলের ওপর আলোচনা ও প্রক্রিয়া

সংসদে অর্থমন্ত্রী 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল' এবং 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল' আলাদাভাবে পাসের জন্য উত্থাপন করেন। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কোনো সদস্য বিল দুটির ওপর জনমত যাচাই বা সংশোধনী প্রস্তাবের নোটিশ না দেওয়ায় কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্যদের আলোচনার সুযোগ ছিল না। তবে বিরোধী দলের সদস্যরা বিলের ওপর কথা বলতে চাইলে স্পিকার কায়সার কামাল প্রথমে বিধি অনুযায়ী সুযোগ দিতে চাননি।

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, 'আমরা বেশির ভাগ সদস্য এখানে নতুন এসেছি এবং বিধিগুলো রপ্ত করছি।' তিনি অভিযোগ করেন, বিলের কপি দেরিতে পাওয়ায় তারা সময়মতো নোটিশ দিতে পারেননি। তিনি সংসদ সদস্যদের অধিকার রক্ষার স্বার্থে বিল দুটি স্থগিত রাখার অনুরোধ জানালেও স্পিকার জানান যে, সময় মার্জনার এখতিয়ার স্পিকারের আছে এবং গতকালই বিলের রিপোর্ট দেওয়া হয়েছিল। এরপর বিল দুটি পাস হয়।

বয়সসীমা ও দক্ষ জনবল নিয়ে বিতর্ক

বিল পাসের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন তোলেন, কোনো বিশেষ ব্যক্তিকে মাথায় রেখে এই বয়সসীমা তুলে দেওয়া হয়েছে কি না। তিনি বলেন, 'যেভাবে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদের মাথায় রেখে এ দুটি আইনে বয়সের সীমা তুলে ধরা হয় তাহলে অর্থমন্ত্রী যেভাবে দক্ষ লোক নিয়োগের কথা বলেছেন সেটার সঙ্গে বৈপরীত্য দেখা দেবে।' আখতার হোসেন আরও বলেন, 'বিএনপি ২০০১ সালে যখন ক্ষমতায় এসেছিল তারা তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের মতো করে উপদেষ্টা বসানোর জন্য প্রধান বিচারপতির বয়স ৬৫ থেকে ৬৭ করেছিল। তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে পোহাতে হয়েছিল।'

জবাবে অর্থমন্ত্রী বলেন, যখন আগের আইন হয়েছিল তখন গড় আয়ু ছিল ৫৭, যা এখন ৭২ বছর হয়েছে। বিশ্বের প্রায় কোথাও এই ধরণের সংস্থায় বয়সসীমা নেই। তিনি বলেন, 'বাংলাদেশের আগামীর অর্থনীতির যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে, এখানে যোগ্য, দক্ষ ব্যক্তি যদি আসতে চান, আপনাকে এগুলোকে মাথায় রাখতে হবে। এখানে ইমোশনের কোনো সুযোগ নাই।'

গভর্নর ইস্যু ও রাজনৈতিক নিয়োগ

বিতর্কের এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে অপসারণের দাবি জানান। তিনি বলেন, 'যোগ্য লোকদের যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। কিন্তু একটা কথা আছে যে 'মর্নিং সোজ দ্য ডে'। সরকারের দুই মাসে বেসিক যে জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো 'বেসিক' জায়গার কথা তিনি বলছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যেটা হয়েছে এবং সাবেক গভর্নরকে যে পদ্ধতিতে বিদায় দেওয়া হয়েছে তা জাতি দেখেছে।'

শফিকুর রহমান আরও বলেন, 'এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে, সেগুলা জনগণ ও গণতন্ত্র কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না। ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম।' বিরোধীদলীয় নেতা বলেন, 'আমরা তো কার ইন্টেনশন কী সেটা দেখতে পারব না। এটা মনের ব্যাপার।'

এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান কোনো দলীয় ব্যক্তি নন। গভর্নর কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু তার পারফরম্যান্স অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।'

তিনি আরও বলেন, 'বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন বয়স বাড়ানো হয়েছিল, তখন তো আপনারা আপত্তি করেননি। যতবার বিএনপি সরকারে এসেছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে যতগুলো নিয়োগ হয়েছে, সবগুলো ছিল অরাজনৈতিক। যে কারণে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বিএনপি সরকারের সময় কোনো সমস্যা হয়নি।'

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অর্থনৈতিক খাতে কেবল অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হবে, যাতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে।
 

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / বিরোধীদলীয় নেতা / শফিকুর রহমান / সংসদ / বিল পাস / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net