Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাড়তি তেল না পেয়ে ডিপো থেকে খালি হাতেই ফিরে গেল ট্যাঙ্ক লরি

বাংলাদেশ

শাহরিয়ার আাজম
20 April, 2026, 05:40 pm
Last modified: 20 April, 2026, 05:49 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

বাড়তি তেল না পেয়ে ডিপো থেকে খালি হাতেই ফিরে গেল ট্যাঙ্ক লরি

তিনি বলেন, ‘তেলের মূল্য বৃদ্ধির পর পাম্প মালিকরা আশা করেছিল তেলের সরবরাহ হয়তো উন্মুক্ত করে দেবে সরকার। কিন্ত এখন পর্যন্ত তা দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী আবারও অবরুদ্ধ হওয়ায় সরকার প্যানিকড হয়ে গেছে।’
শাহরিয়ার আাজম
20 April, 2026, 05:40 pm
Last modified: 20 April, 2026, 05:49 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত বাড়তি তেল না পাওয়ায় রাগ করে তেল না নিয়েই নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে ফিরে এসেছে রাজধানীর আগারগাঁও এ অবস্থিত হাসান ফিলিং স্টেশনের ট্যাঙ্ক লরি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য জানিয়েছেন ফিলিং স্টেশনটির মালিক ও পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল।

তিনি বলেন, 'আমি তেল সংগ্রহ করি নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত যমুনা ওয়েল কোম্পানির ডিপো থেকে । আমার ট্যাঙ্ক লরির ধারণক্ষমতা ১৩,৫০০ লিটার । গত তিন দিন আমাকে ৯০০০ লিটার করে তেল দিয়েছে। আজকে তেল নিতে গেলে ডিপো ৯,০০০ লিটার দেওয়ার কথা জানায়। রাগ হয়ে আর তেলই নেইনি।'

সাজ্জাদুল করিম কাবুল বলেন, 'এমনিতেই পাম্পগুলোতে তেলের জন্য এত মারামারি-হুড়োহুড়ির মধ্যে আমাদের কর্মচারীরা ঠিকভাবে সামাল দিতে পারছে না । আমার পাম্পে দীর্ঘদিন কাজ করা ম্যানেজার গতকাল রাতে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তেলের জন্য তাকে নাকি ওখানকার স্থানীয় মাস্তানরা হুমকি দিয়েছে।'

তিনি আরও বলেন, 'এসব পুলিশের সামনেই হচ্ছে, পুলিশ নিরুপায় এ ক্ষেত্রে। এভাবে তো পারা যাচ্ছে না আর। এরকম চলতে থাকলে মনে হচ্ছে পাম্প বন্ধই হয়ে যাবে।'

কাবুল বলেন, 'তেলের মূল্য বৃদ্ধির পর পাম্প মালিকরা আশা করেছিল তেলের সরবরাহ হয়তো উন্মুক্ত করে দেবে সরকার। কিন্ত এখন পর্যন্ত তা দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী আবারও অবরুদ্ধ হওয়ায় সরকার প্যানিকড হয়ে গেছে।'

 এ পরিস্থিতির জন্য তিনি আমলাতান্ত্রিক জটিলতা আর দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন। 

ডিপো থেকে পাম্পগুলোতে টানা সাতদিন পর্যাপ্ত তেল সরবরাহ করলে সংকটটা আর থাকতো না বলে মন্তব্য করেন তিনি।

কাবুল বলেন, 'তেল বিক্রি করে অয়েল কোম্পানি, তাদের কন্ট্রোল করে বিপিসি, বিপিসিকে কন্ট্রোল করে মন্ত্রণালয়, মন্ত্রণালয়কে কন্ট্রোল করে পিএম সেক্রেটারিয়েট। এত ধাপ পেরিয়ে নির্দেশ পৌঁছাতে পৌঁছাতে মানুষ মরে দাফন-কাফন শেষ হয়ে যায়।'

Related Topics

টপ নিউজ

বাড়তি তেল / ডিপো / ট্যাংক লরি / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net