Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১২টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2026, 08:50 pm
Last modified: 27 March, 2026, 09:27 pm

Related News

  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশে নির্দেশ
  • প্লট জালিয়াতি : শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ২৫ মে
  • রাজউকে আবেদন না করে শেখ হাসিনার কাছে আবদার করে পূর্বাচলে প্লট নেন পুতুল
  • ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১২টি

শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে এই অভিযান চালানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
27 March, 2026, 08:50 pm
Last modified: 27 March, 2026, 09:27 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জবাই করা ঘোড়াগুলোর মাংস ও জবাইয়ের জন্য রাখা আরও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে এই অভিযান চালানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কিছু অসাধু ব্যবসায়ী ওই প্লটে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করছিল। হঠাৎ প্লটের মালিক সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে ঘোড়াগুলো রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই প্লট মালিক জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দিলে র‍্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯টি জবাই করা ঘোড়া ও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জীবিত ঘোড়াগুলোর মধ্যে একটি শাবকও রয়েছে।

ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, "ভোরে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো জবাই করছিল। প্লট মালিকের উপস্থিতিতে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‍্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।"

তিনি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং থানায় কেউ কোনো লিখিত অভিযোগও করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে মৃত ঘোড়াগুলোর মাংস মাটিচাপা দেওয়া হয়েছে এবং জীবিত ঘোড়াগুলো দেখভালের জন্য যথাযথ কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

পূর্বাচল / ঘোড়া জবাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মুন্সীগঞ্জে ঘোড়ার অবৈধ মাংস বিক্রেতা চক্রের প্রধান অভিযুক্ত রাজিবসহ প্রেপ্তার ৫
  • প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশে নির্দেশ
  • প্লট জালিয়াতি : শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ২৫ মে
  • রাজউকে আবেদন না করে শেখ হাসিনার কাছে আবদার করে পূর্বাচলে প্লট নেন পুতুল
  • ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net