Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2026, 09:40 pm
Last modified: 26 March, 2026, 09:46 pm

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • পাকবাহিনীর গুলিতে চুরমার হয়ে যায় নবদম্পতি রণজিৎ ও রানীর সব স্বপ্ন
  • দোয়া করেছি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির

স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা

সকালের নাস্তায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, কোমল পানীয়, মিষ্টি এবং পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।
টিবিএস রিপোর্ট
26 March, 2026, 09:40 pm
Last modified: 26 March, 2026, 09:46 pm
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়া বন্দিদের বিনোদনের জন্য সাংস্কৃতিক আয়োজনও করা হয়।

কারাগার সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোর কেন্দ্রীয় কারাগারে ১,৪৫৫ জন বন্দি রয়েছেন। এরমধ্যে ফাঁসির আসামি রয়েছেন ১৬৪ জন।

স্বাধীনতা দিবস উপলক্ষে সব বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালের নাস্তায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, কোমল পানীয়, মিষ্টি এবং পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

এছাড়া বন্দিদের বিনোদনের জন্য দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের নির্ধারিত মেন্যু অনুযায়ী কারাগারের সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

ছবি: সংগৃহীত

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, 'বর্তমানে কারাগারের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। অন্য দিনে কারা অধিদপ্তরের নির্ধারিত মেন্যু থাকে; কিন্তু তা পরিমাণে কম। স্বাধীনতা দিবস উপলক্ষে একজন বন্দি ৩০০ গ্রামের বেশি করে মাংস পেয়েছে; যেটা অন্য দিনে থাকে ৫০ গ্রামের মতো।'

তিনি বলেন, 'এদিন উন্নতমানের খাবার পরিবেশন করায় বন্দিরা আনন্দিত। এ উদ্যোগের জন্য বন্দিরা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করতে সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।'

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র, যশোরের দুটি শিশু সদনেও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

স্বাধীনতা দিবস / যশোর কেন্দ্রীয় কারাগার / বন্দি / বিশেষ খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • পাকবাহিনীর গুলিতে চুরমার হয়ে যায় নবদম্পতি রণজিৎ ও রানীর সব স্বপ্ন
  • দোয়া করেছি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net