Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:25 pm
Last modified: 10 March, 2026, 07:31 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে মোট ৫ হাজার ২৭৫ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উদ্বোধনের দিনে ৪ হাজার ১৫৮ জনের হাতে কার্ড তুলে দেওয়া হলেও অবশিষ্টদের অতি দ্রুত কার্ড প্রদান সম্পন্ন করা হবে বলে জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:25 pm
Last modified: 10 March, 2026, 07:31 pm
ছবি: টিবিএস

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 'নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি'র সফল বাস্তবায়ন হলো আজকের এই ফ্যামিলি কার্ড। আগামী জুনের বাজেটের পর দেশের সকল যোগ্য ব্যক্তিকে পরিপূর্ণভাবে এই কার্ডের আওতায় আনা হবে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর খালিশপুরস্থ হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে মোট ৫ হাজার ২৭৫ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উদ্বোধনের দিনে ৪ হাজার ১৫৮ জনের হাতে কার্ড তুলে দেওয়া হলেও অবশিষ্টদের অতি দ্রুত কার্ড প্রদান সম্পন্ন করা হবে বলে জানানো হয়। 

অনুষ্ঠানে হুইপ রকিবুল ইসলাম আরও বলেন, 'জনউন্নয়নের এই ধারা অব্যাহত রেখে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ কলকারখানা চালু ও মৃতপ্রায় শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক শিল্প নগরীতে রূপান্তর করা হবে। উন্নয়ন যাত্রায় কোনো প্রকার অন্যায়, মাদক ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় আমরা স্বপ্নের খুলনা বাস্তবায়ন করব।' 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'ফ্যামিলি কার্ডের পর পর্যায়ক্রমে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের জন্য বিশেষ সহায়তা কার্ডের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছি। আমাদের বিশ্বাস, সৎ ও যোগ্য মানুষের মাধ্যমেই সমৃদ্ধির নতুন পথ তৈরি হবে।' 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের মোট ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে, যা খুলনার অনুষ্ঠানস্থলে অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। 

হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরনের তথ্য-উপাত্ত 'পিএম স্কোরিং' পদ্ধতিতে প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে উপকারভোগী বাছাই করা হয়েছে। দেশজুড়ে আজ মোট ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন। 

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

Related Topics

টপ নিউজ

ফ্যামিলি কার্ড / খুলনা / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net