Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 10:00 pm
Last modified: 09 March, 2026, 10:04 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

ওসি জানান, দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।
টিবিএস রিপোর্ট
09 March, 2026, 10:00 pm
Last modified: 09 March, 2026, 10:04 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পেলাগাজির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— তপু (২২) ও নয়ন (১৮)। তারা দুজনই চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ও পুলিশের তথ্যমতে, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে বৌভাত অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাম্মদ সেলিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। আহতদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।'

ওসি জানান, দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. মেহেদী হাসান টিবিএসকে জানান, এ ঘটনায় মোট ১২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়।

তিনি জানান, আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি আহতরা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বিয়ের অনুষ্ঠান / সড়ক দুর্ঘটনা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net