Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2026, 11:45 am
Last modified: 08 March, 2026, 11:47 am

Related News

  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৮০ হাজার রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হয়।
টিবিএস রিপোর্ট
08 March, 2026, 11:45 am
Last modified: 08 March, 2026, 11:47 am
কিডনি। ছবি: প্রতীকী

দেশে কিডনি রোগের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা গেলে তা প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তারা এ কথা জানান।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৮০ হাজার রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হয়।

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে 'জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ: ঝুঁকি ও করণীয়' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।

আলোচনায় বক্তারা কিডনি রোগ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধে চিকিৎসা ব্যয় কমানো, সারা দেশে ডায়ালাইসিস ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, রোগ দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ এবং চিকিৎসা সেবার প্রাপ্যতা বাড়াতে সমন্বিত কৌশল প্রয়োজন। এ ক্ষেত্রে চিকিৎসা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)-এর চেয়ারম্যান এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. এম এ সামাদ।

মূল বক্তব্যে ডা. এম এ সামাদ বলেন, বিশ্ব কিডনি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য অনেক অজানা কিডনি রোগের পেছনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত কারণের ভূমিকা তুলে ধরেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ কিডনি রোগ। বর্তমানে প্রায় ৮৫ কোটি মানুষ এ রোগে ভুগছেন।

তিনি বলেন, "বাংলাদেশে কিডনি রোগ ধীরে ধীরে মহামারিতে রূপ নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত কারণ নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে।"

বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, কিডনি রোগ নিয়ন্ত্রণ করতে হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—কিডনি ক্ষতির দুই প্রধান কারণ—কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি বলেন, সচেতনতার অভাব এখনো বড় সমস্যা। "প্রথম বা দ্বিতীয় ধাপে কিডনি রোগ ধরা পড়লে চিকিৎসা তুলনামূলক সহজ হয়। কিন্তু তৃতীয় ধাপে পৌঁছে গেলে রোগটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জোবায়দা বেগম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি আফরোজা বেগম, সহকারী অধ্যাপক ফারহাদ হাসান চৌধুরী, সাবেক সচিব খন্দকার মোস্তান হোসেন, ক্যাম্পসের সাধারণ সম্পাদক হারিসুল হক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক ফজলুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মিজানুর রহমান পিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন এবং কবি নাসরিন বেগম।

বক্তারা কিডনি রোগ প্রতিরোধ, স্বল্প খরচে চিকিৎসা এবং দেশের বিভিন্ন স্থানে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণে গত ২২ বছরের বেশি সময় ধরে কাজ করার জন্য ক্যাম্পসের ভূয়সী প্রশংসা করেন।

 

Related Topics

টপ নিউজ

কিডনি রোগ / কিডনি রোগী / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net