Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 March, 2026, 01:30 pm
Last modified: 03 March, 2026, 01:34 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার

নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2026, 01:30 pm
Last modified: 03 March, 2026, 01:34 pm
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন 'জাগপা ছাত্রলীগ' তাদের নাম পরিবর্তন করেছে। দীর্ঘ ৪৫ বছর পর ১৯৮০ সাল থেকে ব্যবহৃত এই নাম পরিবর্তন করে সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে 'জাগপা ছাত্র কাফেলা'। এখন থেকে এই নামেই সংগঠনটি তাদের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, 'জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে 'ছাত্রলীগ' নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে 'ছাত্রলীগ' শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।' 

উল্লেখ্য, ১৯৪৮ সালে 'পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ' নামে এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 'বাংলাদেশ ছাত্রলীগ' নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে তৎকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটির একাংশের নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন 'ছাত্রলীগ প্রধান' নামে কার্যক্রম পরিচালনা করতে থাকেন। পরবর্তীতে ১৯৮০ সালে শফিউল আলম প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গঠন করলে সংগঠনটির নামকরণ করা হয় 'জাগপা ছাত্রলীগ'। দীর্ঘ সাড়ে চার দশক পর এবার সেই নাম থেকে 'ছাত্রলীগ' শব্দটি বাদ দিল সংগঠনটি।

Related Topics

টপ নিউজ

জাগপা / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেপ্তার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net