Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2026, 07:15 pm
Last modified: 27 February, 2026, 07:43 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 February, 2026, 07:15 pm
Last modified: 27 February, 2026, 07:43 pm
ছবি: অর্থমন্ত্রীর প্রেস টিম

অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে অগ্রাধিকার ভিত্তিতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'ট্যাক্স বাড়াতে হবে আমাদের এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশের ভেতরেও বিনিয়োগ বাড়াতে হবে। একমাত্র এর মাধ্যমেই ট্যাক্স-জিডিপি [অনুপাত] বাড়ানো যাবে।'

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এসময় অর্থমন্ত্রী বলেন, 'বিনিয়োগ ও ইনভেস্টমেন্ট না হলে, কর্মসংস্থান কোথা থেকে হবে! এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি।'

তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা, ও শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন নিয়েও আমরা অঙ্গীকার করেছি। তবে আমরা সবচেয়ে বেশি বলেছি কর্মসংস্থানের কথা। আমাদের আগামী বাজেটে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা করার জন্য যা যা প্রয়োজন, সেটা করা হবে।'

এর আগে বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন তিনি। 

পরবর্তীতে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ (দুই দশমিক সাত) একর জমি পরিদর্শন করেন।

আমীর খসরু বলেন, 'আমরা বড় হাসপাতালের জন্য কয়েকটি জায়গা দেখেছি। এর সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা প্রয়োজন। বাংলাদেশে এ খাতে ঘাটতি আছে। এটা এই অঞ্চলের মানুষের দাবি ছিল। এজন্য আমরা জায়গা দেখছি।'

তিনি বলেন, 'অনেক বড় জায়গা লাগছে। আবার জায়গার দখল পেতে অনেক ঝামেলা থাকে। যত তাড়াতাড়ি সম্ভব, হাসপাতাল করার চেষ্টা করছি। এটি হবে জেনারেল হাসপাতাল, তবে এর মধ্যে বিশেষায়িত কিছুও থাকবে।'

Related Topics

টপ নিউজ

কর / বিনিয়োগ / কর বৃদ্ধি / ট্যাক্স বৃদ্ধি / ট্যাক্স / কর-জিডিপি অনুপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net