Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আরব আমিরাতের শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 08:55 pm
Last modified: 24 February, 2026, 09:24 pm

Related News

  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

আরব আমিরাতের শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান বাংলাদেশের

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। বিপুল সংখ্যক এই প্রবাসীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আরব আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 08:55 pm
Last modified: 24 February, 2026, 09:24 pm
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করা এবং ব্যবসা ও ট্রানজিট ভিসাসহ যাতায়াত সুবিধা সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহমুদি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। বিপুল সংখ্যক এই প্রবাসীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আরব আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের 'বাংলাদেশ ফার্স্ট' (বাংলাদেশ প্রথম) নীতির আলোকে ঢাকা ও আবুধাবির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করতে বাংলাদেশ বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ।

আলোচনায় দুই দেশের মধ্যে 'কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনা ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে এদিন সকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, নিয়মিত আলোচনার মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে।
 
Related Topics

টপ নিউজ

আরব আমিরাত / শ্রমবাজার / ইউএই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net