Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দিল্লিতে আবারও ভারতীয় পর্যটকদের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে বাংলাদেশ মিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 02:30 pm
Last modified: 21 February, 2026, 02:34 pm

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদির যোগ দেওয়ার সম্ভাবনা কম

দিল্লিতে আবারও ভারতীয় পর্যটকদের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে বাংলাদেশ মিশন

হাইকমিশনের ভিসা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে হাইকমিশন।”
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 02:30 pm
Last modified: 21 February, 2026, 02:34 pm
ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আকস্মিকভাবে এই সেবা স্থগিত হওয়ার দুই মাস পর আজ (২১ ফেব্রুয়ারি) থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

হাইকমিশনের ভিসা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে হাইকমিশন।"

এই পরিবর্তনের অংশ হিসেবে, গত বছরের ডিসেম্বর থেকে চাণক্যপুরী কূটনৈতিক এলাকায় অবস্থিত ভিসা কাউন্টারের দেয়ালে টানানো পর্যটক ভিসা সেবা সাময়িক স্থগিতের নোটিশটি আজ সকালে সরিয়ে নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, এই সময় পর্যটক ভিসা সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও অন্যান্য ধরনের ভিসা নির্দিষ্ট শর্তে আংশিকভাবে চালু ছিল। তিনি বলেন, "শুধু পর্যটক ভিসা বন্ধ রাখা হয়েছিল এবং অন্যান্য ভিসা ক্যাটাগরিতেও কিছু বিধিনিষেধ ছিল। ভিসা কার্যক্রম পারস্পরিক ভিত্তিতে পরিচালিত হওয়ায় ব্যবসায়িক ও কর্মসংস্থানভিত্তিক ভিসা এই বিধিনিষেধের বাইরে ছিল। তাই এসব ভিসা নতুন করে চালুর প্রয়োজন হয়নি।"

তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি এবং বিশেষ কিছু ক্ষেত্রেও ব্যতিক্রম রাখা হয়েছিল। যেমন সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকজন ভারতীয় সাংবাদিককে নির্বাচন কাভারের জন্য ভিসা দেওয়া হয়েছিল।

কিছুদিন আগে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বাংলাদেশি গণমাধ্যমকে জানান, বাংলাদেশিদের জন্য ভারতের মিশনগুলোতে সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পরপরই ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর উদ্যোগের কথা জানালো বাংলাদেশ হাইকমিশন।

গত ডিসেম্বর বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা বাড়ায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার ও ভিসা সেবা ব্যাপকভাবে স্থগিত করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

পর্যটক ভিসা / বাংলাদেশ মিশন / ভারত-বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদির যোগ দেওয়ার সম্ভাবনা কম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net