Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বগুড়ায় ৬ ঘণ্টায় ৫৩ শতাংশ ভোট পড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 04:35 pm
Last modified: 12 February, 2026, 04:55 pm

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

বগুড়ায় ৬ ঘণ্টায় ৫৩ শতাংশ ভোট পড়েছে

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 04:35 pm
Last modified: 12 February, 2026, 04:55 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বগুড়ায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর প্রথম সাড়ে ছয় ঘণ্টায় জেলার সাতটি আসনে গড়ে ৫৩ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। তবে এ হিসাবের মধ্যে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়নি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।

তিনি বলেন, 'সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।'

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম সাড়ে ছয় ঘণ্টায় বগুড়া-১ আসনে ভোট পড়েছে ৫০ দশমিক ৭৯ শতাংশ, বগুড়া-২ আসনে ৫১ শতাংশ, বগুড়া-৩ আসনে ৫২ দশমিক ৯৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ৫৫ দশমিক ৮৭ শতাংশ, বগুড়া-৫ আসনে ৫১ দশমিক ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে ৫৬ দশমিক ৩৪ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৫৩ দশমিক ১৮ শতাংশ।

তবে এসব পরিসংখ্যানে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে।

জেলার সাতটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৮৩টি এবং ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী ভোটকক্ষ।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'এই জেলায় ৭টি আসন। দুপুর ২টা পর্যন্ত ৫৩% ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ শেষ পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি হিসাব করা হচ্ছে।'

তিনি বলেন, 'ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য, সাড়ে ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য, ২৪ প্লাটুন বিজিবি, দেড় হাজারের বেশি সেনাসদস্য এবং আড়াইশোর বেশি ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন রয়েছে।'

তিনি আরও বলেন, 'ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

বগুড়া / ভোট / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net